পুবের কলম, ওয়েবডেস্ক: সউদি আরবের জেদ্দায় শুরু হয়েছে চার দিনব্যাপী পবিত্র হজ ও ওমরাহ পরিষেবা সম্মেলন ও প্রদর্শনী। সোমবার থেকে শুরু হয়েছে এই সম্মেলন। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সউদি বাদশাহের পৃষ্ঠপোষকতায় হজ ও ওমরাহ মন্ত্রকের তত্ত্বাবধানে জেদ্দা সুপারডোমে চার দিনব্যাপী এ সম্মেলন পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন:
এতে সারা বিশ্ব থেকে হজ ও ওমরাহ সেক্টরে আগ্রহীরা অংশ নিয়েছেন। তারা নিজেদের নতুন ভাবনাগুলো তুলে ধরবেন। হজযাত্রীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে তৃতীয়বারের মতো সম্মেলনটির আয়োজন করা হয়েছে। যোগ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানিও। সঙ্গে রয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী মুরলিধরন।