পুবের কলম প্রতিবেদক: প্রতিনিয়ত ও দূষিত হচ্ছে শহরের ঐতিহ্যবাহী আদিগঙ্গা। এবার গঙ্গা দূষণের রাশ টানতে নয়া উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। তবে সেই কাজ করতে গিয়ে পদে পদে বাঁধা পেতে হচ্ছে কলকাতা পুরসভাকে। বেশ কিছু জায়গায় কাজের জন্য টেন্ডারে হয়ে লোক কাজ করতে চাইছে না, তার জন্য দায়ী বাম-আমলে অপরিকল্পিত বসতি তৈরি।
আরও পড়ুন:
টালিনালা সংস্কারের প্রসঙ্গে সম্প্রতি এমনটাই জানিয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
এই সমস্যা সমাধানে কিছুটা সময় লাগবে বলেই জানিয়েছিলেন তিনি। অবশেষে কিছুটা হলেও এই সমস্যার সমাধান হয়েছে। পুজোর আগেই কাজ শুরু হয়ে যাবে।আরও পড়ুন:
আদিগঙ্গা বা টালিনালা সংস্কারে মোট ৬০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। জানা গিয়েছে, প্রথম পর্যায়ের কাজ দইঘাট থেকে কালীঘাট পর্যন্ত হবে।
এই পর্যায়ে ৫ কিলোমিটার জুড়ে পলি উত্তোলন হবে। পরবর্তী পর্যায়ে আরেক দফায় কাজ হবে কুঁদঘাট পর্যন্ত। প্রথম পর্যায়ের কাজ শেষ হতে প্রায় দেড় বছরের সময়সীমা ধরা হয়েছে। রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় এই কাজ করবে কলকাতা পুরসভা। প্রথম পর্যায়ের কাজের জন্য আপাতত বরাদ্দ হয়েছে ১০ কোটি টাকা।