উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,রায়দীঘি : সম্প্রীতির মেলবন্ধন এবার উঠে এলো সুন্দরবনের রায়দীঘি বকুলতলা এলাকার দুটি ধর্মীয় উৎসবের মধ্যে দিয়ে।মুসলিম ধর্মপ্রাণ মানুষের ঈদ উৎসব ও হিন্দু ধর্মের মানুষের চৈত্র শেষের সন্ন্যাসী বা ঝাঁপের উৎসব।এবছর একই দিনে পালিত হচ্ছে।
আরও পড়ুন:
দুটি ধর্মের মানুষ একযোগে নিষ্ঠার সাথে এই দুই উৎসবে সামিল হলেন বৃহস্পতিবার।আর এখানে উঠে এলো বহু বছর পর সম্প্রতির মেলবন্ধন।
মথুরাপুর ২ নং ব্লকের রায়দীঘির দিঘির পাড় পঞ্চায়েতের বকুলতলা সকেরহাট ময়দান জুড়ে এদিন দেখা গেল মুসলিম ধর্ম প্রাণ এবং হিন্দু ভাইদের ভিড় ,তাঁরা সম্প্রীতির বার্তা নিয়ে পৌঁছে গিয়েছে বকুলতলার সকেরহাট এলাকায়! কাঁসর, ঘন্টা একদিকে বাজছে,তেমনি চলছে প্রাত্যহিক পূজার আয়োজন। মুসলিমরা ঈদের দিনে পরেছেন নামাজ।এই এক অপূর্ব মেলবন্ধন।আরও পড়ুন:

কয়েকটি মন্তব্য এবং একটি সিদ্ধান্তের মধ্যে দিয়ে দীর্ঘ ৮ বছরের সমস্যার সমাধান করে গ্রামের হিন্দু মুসলিমেরা আবার এক হয়ে নতুন করে প্রমাণ করলো আমরা এক।
আরও পড়ুন:
হিন্দু মুসলিম একই বৃন্তের দুটি কুসুম।আর এই এলাকার মাটির সঙ্গে মিশে আছে সম্প্রীতির মেলবন্ধন, বিশ্বের মাঝে এমন সাম্প্রদায়িক সম্প্রীতির মহামিলন তা আবার প্রমাণিত। এখানেই আমাদের অহংকার আমাদের গর্ব আমরা বাঙালি বলে। এদিন এই ঝাঁপ উৎসবে বহু মানুষ অংশ নেন। আর এদিন পুরো মাঠ জুড়ে হাতে হাত মিলিয়ে এই উৎসব দেখতে সামিল হয়েছিল দুই ধর্মের বহু মানুষ।