পুবের কলম ওয়েব ডেস্ক: শুক্রবার রাজ্যসভায় জগদীপ ধনকরের কাছে ধমক খেলেন আপ সাংসদ রাঘব চড্ডা। রাজ্যসভার সাংসদরা এদিনও নিরাপত্তা ইস্যুতে সরব হয়ে প্রতিবাদ করছিলেন রাজ্যসভায়। হৈ হট্টগোলের সময় হাত নাড়িয়ে ইশারায় নিজের বক্তব্য পেশ করছিলেন আপ সাংসদ রাঘব। সেসব দেখে রেগে যান রাজ্যসভার চেয়ারম্যান ধনকর।
এরপর আপ সাংসদের উদ্দেশ্য তিনি বলেন, 'মিস্টার চড্ডা, এভাবে ইশারায় কথা বলবেন না। মুখ ব্যবহার করুন। এটা আপনার অনেক কিছু শেখার সময়। দেখে মনে হচ্ছে আপনি এবার নাচতে শুরু করে দেবেন। নিজের চেয়ারে চুপ করে বসুন। আপনাকে আগেও শাস্তি দেওয়া হয়েছিল।'আরও পড়ুন:
এদিন ধনকরের ধমক খাওয়ার আগে নিরাপত্তা প্রসঙ্গে ইন্ডিয়া জোটের দাবিকে সমর্থন জানিয়ে রাঘব চাড্ডা বলেন, বিরোধী সাংসদদের দাবি তো অবৈধ নয়। ওরা কি ভুল বলছে?
দেশের নিরাপদতম ভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, সেই জন্যে বিরোধীরা আলোচনা চাইছে। আমার মনে হয় সরকারের এই দাবি মানা উচিত। এটা কোনোও রাজনৈতিক দল বা রাজনীতির বিষয় নয়। দেশের পার্লামেন্টের নিরাপত্তার প্রশ্ন। পার্লামেন্ট যদি নিরাপদ না হয়, তাহলে দেশ কি নিরাপদ? প্রশ্ন তুলেছেন আপ সাংসদ রাঘব চড্ডা।আরও পড়ুন: