কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং: রাতে অন্ধকারে চোর সন্দেহে এক যুবক কে বেঁধে গণধোলাই দিয়ে পুলিশে হাতে তুলে দিলেন গ্রামবাসীরা।শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে নিকারীঘাটা পঞ্চায়েতের ডাবু তেঁতুলতলা এলাকায়।ধুতের নাম বাবু ওরফে হাবিবুল্লা মোল্লা।

ধৃতের বাড়ি ইটখোলা পঞ্চায়েতের গোলাবাড়ি এলাকায়।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে শুক্রবার রাত প্রায় দশটা নাগাদ তেঁতুলতলা গ্রামের বাসিন্দারা খাওয়া-দাওয়া করে ঘুমাচ্ছিলেন।

আচমকা এক গ্রামবাসীর মন্দিরের সামনে এক যুবককে সন্দেহজনক ভাবে ঘোরা ফেরা করতে দেখে।তাকে জিঞ্জাসাবাদ করতে গেলে গৃহস্থের মালিকের উপর চড়াও হয়।চিৎকার চেঁচামেচিতে অন্যান্য প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়।

তারা দৌড়ে আসে।

চোর সন্দেহে যুবক কে ধরে ফেলে।গাছের গায়ে বেঁধে উত্তম মধ্যম দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজীর হয় ক্যানিং থানার পুলিশ।

চোর সন্দেহে বেঁধে রাখা যুবক কে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গ্রামবাসীদের দাবী,এলাকায় একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এবারও ওই যুবক চুরি করার জন্য ঢুকেছিল। ধরা পড়ে যায়। পুলিশ কে খবর দিলে পুলিশ ওই যুবক কে নিয়ে যায়।

অন্যদিকে পুলিশ ওই যুবক কে আটক করে জিঞ্জাসাবাদ করে তদন্ত শুরু করেছে।