পুবের কলম, ওয়েবডেস্ক: বার বার গুলির শব্দে উত্তপ্ত হয়ে উঠছে উপত্যকা। ফের জম্মু-কাশ্মীরে এনকাউন্টারে নিহত তিন জেএমবি জঙ্গি। ত্রালের ঘটনা। শুক্রবার পুলওয়ামার খ্রিউ অঞ্চলে দুজন জঙ্গি নিহত হয়, তার আগে বৃহস্পতিবার রাজৌরি জেলার একজন সেনা জওয়ান নিহত হন।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, শনিবার সকালে নিরাপত্তা বাহিনীদের সঙ্গে গুলির লড়াই চলে জঙ্গিদের। এনকাউন্টারে নিকেশ হয় জইশ-ই মহাম্মদের তিন জঙ্গি। তবে ওই অঞ্চলে অভিযান জারি আছে। তবে সন্ত্রাসবাদীদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন:
প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন ঘটনাস্থল থেকে তিনটি রাইফেল উদ্ধার হয়েছে।
আরও পড়ুন:
জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, 'ত্রালে এনকাউন্টারে তিনজন জেএমবি জঙ্গি নিহত হয়েছে। অভিযান এখনও জারি আছে।আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে'।