১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একাই ৫ গোল, অনবদ্য রেকর্ড মেসির

পুবের কলম, ওয়েবডেস্ক: এ কোন মেসি? এ মেসি যে একেবারেই অচেনা। এই মেসির সামনে থাকলে বাকি ফুটবলাররাও অনেক কিছু শিখতে পারে। এস্তোনিয়ার বিরুদ্ধে ৫ গোলে আর্জেন্টিনার জেতার দিনে লিও মেসির পাঁচ গোল অবাক করেছে গোটা বিশ্বকে। ১০ বছর আগে লেভারকুসেনের বিরুদ্ধে চাম্পিয়নস লিগে বার্সেলোনার হয়ে ৫ গোল করেছিলেন লিওনেল মেসি।

এবার জাতীয় দলের জার্সি গায়ে ৫ গোল করলেন ফুটবল রাজকুমার। ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন মেসি। এরপর প্রথমার্ধের একদম শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোল করলেন তিনি।

আরও পড়ুন: উত্তরবঙ্গের জন্য ১০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দেবেন মেসি

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবার দুমিনিটের মধ্যেই হ্যাটট্রিক করলেন মেসি। এদিন যেন তিনি পণ করেছিলেন গোল করেই যাবেন, থামবেন না। ৭১ ও ৭৬ মিনিটে আরো দুটি গোল করে পঞ্চবাণে বিদ্ধ করলেন এস্তোনিয়াকে।

আরও পড়ুন: আমি শারীরিকভাবে প্রস্তুত থাকলেই বিশ্বকাপে খেলব : মেসি

ক্লাবের জার্সি এবং দেশের জার্সি দুটিতেই ৫ গোল করা ফুটবলার হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন আর্জেন্টাইন ফুটবল রাজকুমার। এই নিয়ে আর্জেন্টিনা জার্সিতে ১৬২ ম্যাচে তার গোল সংখ্যা ৮৬টি। পেরিয়ে গেলেন হাঙ্গেরির কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে। জাতীয় দলের হয়ে পুসকাসের গোল সংখ্যা ৮৫ টি।

আরও পড়ুন: মারাকানায় ওতামেন্দির গোলে শেষ হাসি মেসিদের

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একাই ৫ গোল, অনবদ্য রেকর্ড মেসির

আপডেট : ৬ জুন ২০২২, সোমবার