পুবের কলম ওয়েবডেস্কঃ ফিলিস্তিনের নাকবা দিবসকে স্বীকৃতি দিতে কংগ্রেসে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেছেন মার্কিন কংগ্রেসওম্যান রাশিদা ত্লাইব। ১৯৪৮ সালে অবৈধ ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠাকালে যেসকল ফিলিস্তিনিকে উচ্ছেদ করা হয়েছিল, তার স্মরণেই পালিত হয় নাকবা। সোমবার হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে (কংগ্রেসের নিম্নক্ষ) এই দিবসকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব পেশ করেন রাশিদা। নাকবার ৭৪তম বার্ষিকীতে এই প্রস্তাব উত্থাপিত হয়। প্রস্তাব তোলার বিষয়টি নিজেই ট্যুইটারে জানান রাশিদা। তিনি বলেন, ‘নাকবার পক্ষে ব্যাপক তথ্য প্রমাণ রয়েছে এবং এখনও একই আচরণ অব্যাহত আছে।
তাই আমাদের অবশ্যই মানতে হবে যে, ফিলিস্তিনিদের জন্য মানবতার কথাকে অস্বীকার করা হয়েছে। ইসরাইল যে যুদ্ধাপরাধ এবং মানবাধিকার লঙ্ঘন করেছে তা কেউ চিহ্নিত করেনি’। রাশিদা ত্লাইব নিজেও ফিলিস্তিনি বংশোদ্ভূত। এই প্রস্তাব উত্থাপনে রাশিদাকে সমর্থন দিয়েছেন কংগ্রেস সদস্য বেটি ম্যাককলাম, ম্যারি নিউম্যান, ইলহান ওমর এবং আলেকজান্ড্রিয়া ওকাসিও-করটেজ। তবে এই প্রস্তাব পাস হওয়ার সম্ভাবনা কম। কারণ কংগ্রেসে বরাবরই ইহুদিপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা দেখা গেছে। এদিকে এই প্রস্তাবকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছে ফিলিস্তিনি অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলো। ইনস্টিটিউট ফর মিডল ইস্ট আন্ডারস্টান্ডিং জানায়, রাশিদা বাস্তবতার পক্ষে কথা বলেছেন এবং ফিলিস্তিনিরা যে কষ্ট ও অন্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে তা তুলে ধরেছেন। ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে ফিলিস্তিনিদের ৭৫ শতাংশকেই উচ্ছেদ করতে হয়েছিল। হাজারো ফিলিস্তিনির গ্রাম ধ্বংস করতে হয়েছিল। জায়নবাদীরা এই পরিকল্পনা অনেক আগে থেকেই করে আসছিল যাতে তারা ফিলিস্তিনের ভূমি দখল করতে পারে। এখনও কয়েক লক্ষ ফিলিস্তিনি পশ্চিম তীর ও প্রতিবেশী আরব দেশগুলোতে বাস করছে। তাদের একটি বড় অংশই ইসরাইলের হাতে উচ্ছেদ হয়েছিল। ফিলিস্তিনের শরনার্থী শিবিরগুলোতে তাদের বংশোধরেরা বাস করেন। অথচ মার্কিন রাজনীতিতে নাকবা নিয়ে তেমন কোনও কথাই হয় না। উল্টো ইসরাইল প্রথম থেকেই মার্কিন রাজনীতিবিদদের থেকে একতরফা সমর্থন পেয়ে আসছে। প্রতিবছর ইসরাইল সামরিক সহায়তা বাবদ আমেরিকার থেকে ৩.৮ বিলিয়ন ডলার সহায়তা পায়। এই বছর ওয়াশিংটন ইসরাইলকে আরও এক বিলিয়ন ডলার বেশি দিচ্ছে। গত বছর হামাসের সঙ্গে যুদ্ধে যে অতিরিক্ত খরচ হয়েছে সেই ব্যয়টাও বহন করছে বাইডেন সরকার।নাকবা দিবসের স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব উঠল
ইমামা খাতুন
প্রকাশিত:
১৭ মে ২০২২, ১৫:১৪
আরও খবর
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের
কংগ্রেসের অনুমতি না নিয়েই ইয়েমেনে হামলা, মার্কিন সংবিধান লঙ্ঘন করেছেন জো বাইডেন!
উঠেছে নির্বাচনী আচরণ বিধি, রাজ্যে বাহিনী মোতায়েন নিয়ে নবান্নে বৈঠক
এবার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন কালিয়াগঞ্জে মৃত নাবালিকার বাবা
প্রার্থনা শান্তি-সম্প্রীতির হাত তুললেন মুখ্যমন্ত্রী
প্রার্থনা শান্তি-সম্প্রীতির হাত তুললেন মুখ্যমন্ত্রী
বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবে উঠল গোর্খাল্যান্ড নিয়ে গণভোটের দাবি
বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবে উঠল গোর্খাল্যান্ড নিয়ে গণভোটের দাবি
রাষ্ট্রসংঘে ইসরাইলের বিরুদ্ধে ভোটাভুটি , প্রস্তাব পাস ফিলিস্তিনের পক্ষে
রাষ্ট্রসংঘে ইসরাইলের বিরুদ্ধে ভোটাভুটি , প্রস্তাব পাস ফিলিস্তিনের পক্ষে
কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক থেকে এবার দুয়ারের সরকার কর্মসূচি পাচ্ছে সেরার সেরা স্বীকৃতি
কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক থেকে এবার দুয়ারের সরকার কর্মসূচি পাচ্ছে সেরার সেরা স্বীকৃতি
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য