পুবের কলম প্রতিবেদক: কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে আইনের স্নাতক হওয়ার পর প্রত্যেককে অল ইন্ডিয়া বার এক্সাম বা এআইবিই পাস করতে হয়। আইনের ক্ষেত্রে এটিই সর্বভারতীয় স্তরের যোগ্যতামানের পরীক্ষা। এই বছরের জন্য আগে একটি দিনক্ষণ প্রকাশ করেছিল বার কাউন্সিল। এবার ফের নয়া দিনক্ষণ স্থির করা হয়েছে। বার কাউন্সিলের সেক্রেটারি এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন।
আরও পড়ুন:
এআইবিই-১৮’র নয়া দিনক্ষণে ঠিক হয়েছে, পরীক্ষায় বসার জন্য আবেদন করা চলবে ১০ নভেম্বর ‘২৩ পর্যন্ত। টাকা জমা দেওয়ার জন্য আরও একদিন সময় দেওয়া হবে। তারপর কারও কোথাও সংশোধন করতে হলে তার জন্য ১২ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হবে। সবটাই হবে অনলাইনে। আরও জানা গিয়েছে, অ্যাডমিট কার্ড ইস্যু হবে ২৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আর পরীক্ষা হবে ৩ ডিসেম্বর ২০২৩।