পুবের কলম, ওয়েবডেস্কঃ টিপু সুলতানের নামে মুম্বইয়ের মালাড স্পোর্টস কমপ্লেক্সের নামকরণের ঘটনায় বজরং দলের কয়েকজন সদস্যকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। বজরং দল এবং বিজেপির ৬৪ জনের বিরুদ্ধে বেআইনি সমাবেশ, দাঙ্গা এবং কোভিড প্রোটোকল নির্দেশিকা লঙ্ঘনের জন্য মালভানি থানায় দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। এই তালিকায় নাম রয়েছে বিজেপি সাংসদ গোপাল শেঠি, মুম্বইয়ের বিজেপি সভাপতি মঙ্গল প্রভাত লোধার।
আরও পড়ুন:
'১৮ শতকের মহীশূরের শাসক টিপু সুলতান হিন্দুদের ওপরে নারকীয় অত্যাচার চালিয়েছিল। তাঁর নামে এই উদ্যানের নাম রাখা কেন হবে'? এই বক্তব্যকে সামনে রেখে গত ২৭ জানুয়ারি বিক্ষোভ দেখায় ভারতীয় যুব মোর্চা, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা।
আরও পড়ুন:
ঘটনার দিন মুম্বইয়ে মালাড এলাকার উদ্যানের কিছু সুবিধার কথা উল্লেখ করে মহারাষ্ট্রের মন্ত্রী আসলাম শেখ জানান, 'বহুদিন ধরেই টিপু সুলতানের নামেই পরিচিত এই উদ্যান। তাই নতুন করে নামকরণের প্রশ্ন নেই।
মন্ত্রী আসলাম শেখের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন ভারতীয় যুব মোর্চা, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। এই ঘটনায় আগেই কয়েকজনকে আটক করে পুলিশ। এবার বজরং দলের কয়েকজন সদস্যকে গ্রেফতার করল মুম্বই পুলিশ।আরও পড়ুন:
প্রসঙ্গত, মহারাষ্ট্রে বিজেপির নেতারা রাজ্য সরকারের কথিত মালাডে একটি নতুন সংস্কার করা ক্রীড়া কমপ্লেক্সের নাম টিপু সুলতানের নামে নামকরণের বিরুদ্ধে প্রতিবাদ করে। এই প্রতিবাদ থেকে উত্তেজনা তৈরি হয়। ঘটনার দিনই দাঙ্গা বাধানোর অভিযোগে কয়েকজনকে আটক করা হয়। এদিকে বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীশ মারাঠি ভাষায় ট্যুইট করে জানিয়েছেন, ' ক্ষমতার জন্য নির্লজ্জতার চরম পরিণতি। পুলিশের নিরাপত্তায় মালাড স্পোর্টস কমপ্লেক্সের নামে নামকরণের করা হবে বলে বক্তব্য রাখা হয়।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি, বজরং দল, ভিএইচপি' কর্মীরা।'বিজেপি সাংসদ অতুল ভাটখালকর বলেন, 'যারা টিপু সুলতানের নামে নামকরণ করতে চাইবে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। আমরা হিন্দু বিশ্বাসঘাতকদের সহ্য করব না। আমরা পুলিশকে ভয় পাই না'।আরও পড়ুন:
প্রতিবাদকারীদের একটি ভিডিও শেয়ার করে, অতুল ভাটখালকর বলেন, 'এটি শিবসেনা নয় টিপু সেনা'। এদিকে এক কংগ্রেস বিধায়ক বলেন, গত ১৫ বছর ধরে টিপু সুলতানের নামেই মালাড উদ্যানের নাম ছিল। কেউ কোনও আপত্তি করেনি।' মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে জানিয়েছেন, স্থানটির নাম পরিবর্তনের জন্য কোনও আনুষ্ঠানিক প্রস্তাব মুম্বই পুরসভার কাছে জমা দেওয়া হয়নি।
আনুষ্ঠানিকভাবে প্রস্তাব এলে, তখন বিবেচনা করা হবে।এদিকে এই ঘটনায় সোচ্চার হয়েছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি বিজেপির দিকে আঙুল তুলে বলেছেন, 'রাষ্ট্রপতি কোবিন্দ যখন কর্ণাটকে গিয়েছিলেন, সেই সময় তিনি টিপু সুলতানের প্রশংসা করে, তাঁকে একজন ঐতিহাসিক যোদ্ধা, স্বাধীনতা সংগ্রামী বলে উল্লেখ করেন। তাহলে কি এবার রাষ্ট্রপতির পদত্যাগ চাওয়া হবে? বিজেপি আগে সেটা স্পষ্ট করুক। আসলে এই সমস্ত কিছুই বিজেপি নাটক'। সঞ্জয় রাউত আরও বলেন, 'যদি বিজেপি মনে করে টিপু সুলতানের নামে নামকরণ তারা করবে, তাহলে তাদের মুখে একথা মানায় না। রাজ্যের সরকার সমস্ত সিদ্ধান্ত নেবে। নতুন করে ইতিহাস লেখার কোনও দরকার নেই। আপনারা দিল্লির ইতিহাস পরিবর্তন করার চেষ্টা চালিয়ে যেতে পারেন, কিন্ত সফল হবেন না'।আরও পড়ুন: