শুভজিৎ দেবনাথ, বানারহাট: ভুয়ো চিকিৎসকের হাতে রোগী মৃত্যুর অভিযোগ। গ্রেফতার সেই ভুয়ো চিকিৎসক। ঘটনায় তুমুল উত্তেজনা , রাতের অন্ধকারেই চলে বিক্ষোভ। বানারহাটের শালবাড়ি -১ নং গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার বিশাল পুলিশ বাহিনী।
পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ।আরও পড়ুন:
স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম দোমাসু রায় (৬৫)। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তিনি চিকিৎসা করাতে যান বলেন খবর। এরপর তাকে ইনজেকশন ও স্যালাইন দেওয়া হলে সমস্যা আরো বেড়ে যায় বলেই স্থানীয়দের দাবি। তারপর তড়িঘড়ি তাকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
অভিযোগ, দীর্ঘ ১৫ বছর ধরে এলাকায় চিকিৎসা কেন্দ্র খুলে বসেছিলেন তিনি। পাঁচতলা বাড়িতেই রয়েছে ওষুধের দোকান। সেখান থেকে রোগীদের চিকিৎসা করছেন। যদিও ডাক্তারির কোনো বৈধ কাগজ নেই বলেই পুলিশ ও স্থানীয়দের দাবি। ঘটনা তুমুল বিক্ষোভ ও রাতভর উত্তেজনা থাকে এলাকায়। এদিকে অভিযুক্ত ভুয়ো চিকিৎসকে রাতেই আটক করে থানায় নিয়ে আসে বানারহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ভুয়ো চিকিৎসকের নাম নন্দগোপাল রায় তাকে গ্রেফতার করা হয়েছে।