মোল্লা জসিমউদ্দিন, প্রতিবেদক: শনিবার সন্ধেবেলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জরুরি ভিত্তিক শুনানিতে ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত এলাকায় পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল। মুর্শিদাবাদের সুতি, শামসেরগঞ্জ-সহ যেসব জায়গায় পরিস্থিতি অগ্নিগর্ভ, সেখানে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। শনিবার হাইকোর্টের বিশেষ বেঞ্চ এই নির্দেশ দিল। শনিবার সন্ধ্যায় বিচচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ ওই নির্দেশ দিয়েছে। এদিন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, অগ্নিগর্ভ এলাকায় শান্তি ফেরাতে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে কাজ করবে।
ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভে গত কয়েকদিন ধরেই অশান্ত মুর্শিদাবাদ, হুগলি, উত্তর ২৪ পরগনা-সহ রাজ্যের একাধিক জেলা। তবে সবচেয়ে বেশি অশান্তির ঘটনা ঘটছে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে। জেলার শামসেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, সুতি, ধুলিয়ান্সহ একাধিক জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। এখনও পর্যন্ত বেসরকারি সূত্রে তিন জনের মৃত্যুর খবর মিলেছে। ইন্টারনেট পরিষেবা বন্ধের পাশাপাশি বেশ কিছু জায়গায় জারি হয়েছে ১৬৩ ধারা। আতঙ্কে এলাকা ছাড়ছেন স্থানীয়রা।মুর্শিদাবাদে আইনশৃঙ্খলা ফেরাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে এদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছুটির দিন হলেও জরুরি ভিত্তিতে এই মামলা শোনে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর বিশেষ বেঞ্চ। বিকেল সাড়ে চারটে নাগাদ মামলার শুনানিতে রাজ্য সরকারের তরফে দাবি করা হয়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এডিজি পদমর্যাদার এক পুলিশ আধিকারিককে পাঠানো হয়েছে। অশান্তি পাকানোর দায়ে ১৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তাতে সন্তুষ্ট হননি বিচারপতিরা। ডিভিশন বেঞ্চের সিনিয়র বিচারপতি সৌমেন সেন তাঁর পর্যবেক্ষণে বলেন, ‘রাজ্যের দায়িত্ব আইনশৃঙ্খলা সামাল দেওয়া। নাগরিককে সুরক্ষা দিতে হবে।’ এর পরেই ধুলিয়ানের কী অবস্থা তা নিয়ে আধ ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। সেই রিপোর্টের প্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় বিশেষ বেঞ্চ।
চামেলি দাস
প্রকাশিত:
১২ এপ্রিল ২০২৫, ১৫:০৪
আরও খবর
৯০ লক্ষের বেশি নাম বাদ ভোটার তালিকা থেকে, শীর্ষে মুর্শিদাবাদ
মুর্শিদাবাদে তৃণমূলের বড়সড় ভাঙন, অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে শতাধিক কর্মী-সমর্থক
হৃদরোগে আক্রান্ত হয়ে BLO-র মৃত্যু, মুর্শিদাবাদে শোক ও রাজনৈতিক তরজা
বাংলার বাড়ি প্রকল্পে মুর্শিদাবাদে বড় সাফল্য, ৯৩০.৭৭ কোটি টাকা কাজ শেষের পথে, শীঘ্রই দেয়া হবে ৬৬০ কোটি
মুর্শিদাবাদ জেলা প্রশাসনের বড় পদক্ষেপ: পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তায় চালু হলো সরাসরি হেল্পলাইন নম্বর
মুর্শিদাবাদ জেলা প্রশাসনের বড় পদক্ষেপ: পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তায় চালু হলো সরাসরি হেল্পলাইন নম্বর
‘প্রথমে আধার কার্ড দেখতে চায়, তারপর…’ ওড়িশায় খুন মুর্শিদাবাদের জুয়েল, সহকর্মীর ভয়াবহ বর্ণনা
‘প্রথমে আধার কার্ড দেখতে চায়, তারপর…’ ওড়িশায় খুন মুর্শিদাবাদের জুয়েল, সহকর্মীর ভয়াবহ বর্ণনা
ওডিশায় পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ, ক্ষোভে ফুঁসছে মুর্শিদাবাদ; সরব তৃণমূল
ওডিশায় পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ, ক্ষোভে ফুঁসছে মুর্শিদাবাদ; সরব তৃণমূল
বাংলাদেশি তকমা দিয়ে দিল্লি থেকে তাড়ানো, মুর্শিদাবাদের বাড়ি ফিরেই হৃদরোগে মৃত্যু বাংলার শ্রমিক সন্তোষ দাসের
বাংলাদেশি তকমা দিয়ে দিল্লি থেকে তাড়ানো, মুর্শিদাবাদের বাড়ি ফিরেই হৃদরোগে মৃত্যু বাংলার শ্রমিক সন্তোষ দাসের
Migrant worker: অন্ধ্রপ্রদেশে গিয়ে রহস্যমৃত্যু মুর্শিদাবাদের বাঙালি পরিযায়ী শ্রমিকের
Migrant worker: অন্ধ্রপ্রদেশে গিয়ে রহস্যমৃত্যু মুর্শিদাবাদের বাঙালি পরিযায়ী শ্রমিকের
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
সর্বাধিক পাঠিত
"গরুর গায়ে হাত বোলালে কমে রক্তচাপ" গোমাতা নিয়ে ফের মন্তব্য দিলীপের
পুলিশের তৎপরতায় কুলতলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ কুখ্যাত সমাজ বিরোধী
মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, বারুইপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
কঙ্গোয় ইবোলায় মৃত্যু বেড়ে ১৩১, সতর্ক ভারত, একাধিক পদক্ষেপ কেন্দ্রের
মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৫
মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৫
দিল্লি দাঙ্গা মামলা: মায়ের চিকিৎসার জন্য উমর খালিদের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করল আদালত
দিল্লি দাঙ্গা মামলা: মায়ের চিকিৎসার জন্য উমর খালিদের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করল আদালত
'অভিশপ্ত, অজ্ঞ এনজিও': মোদিকে নিয়ে সংবাদ বিতর্কের জেরে নরওয়েজীয় সাংবাদিকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাগবিতণ্ডা
'অভিশপ্ত, অজ্ঞ এনজিও': মোদিকে নিয়ে সংবাদ বিতর্কের জেরে নরওয়েজীয় সাংবাদিকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাগবিতণ্ডা
মদ্যপ অবস্থায় বাবাকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড হল ছেলের
মদ্যপ অবস্থায় বাবাকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড হল ছেলের
উস্কানিমূলক পোস্ট করায় এবার মহুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ