পুবের কলম ওয়েব ডেস্কঃ পূর্বের সরকারের আমলে দুর্নীতি ও নারী নির্যাতনের বিরুদ্ধে তদন্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার কমিটি গঠন করার কথা ঘোষণা করলেন। এই কমিটি পূর্বে ঘটে যাওয়া প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্ত করবে। একইসঙ্গে, মহিলাদের ওপর একাধিক নির্যাতনের ঘটনায় আলাদা কমিশন গঠন করার কথাও ঘোষণা করেন। প্রতিটি ক্ষেত্রেই মাথায় রাখা হয়েছে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ২ টি কমিটিই কাজ শুরু করবে আগামী ১ জুন থেকে।
এরমধ্যে দুর্নীতির তদন্তে যে কমিটি গঠন করা হয়েছে তার নেতৃত্বে থাকছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। তাঁকে এই কমিটির চেয়ারপার্সন করা হচ্ছে। আর কমিটির মেম্বার সেক্রেটারি করা হচ্ছে আইপিএস কে জয়রামনকে। অন্যদিকে, মহিলাদের ওপর নিরজাতন সংক্রান্ত কমিটির চেয়ারম্যান করা হচ্ছে অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়কে। শুধু তাই নয়, কমিটিতে আনা হচ্ছে আইপিএস দময়ন্তী সেনকে। তাঁকে ওই কমিটির মেম্বার সেক্রেটারি করা হচ্ছে।আরও পড়ুন:
মুহ্যমন্ত্রি শুভেন্দু অধিকারী সোমবার জানান, কমিটি সব দুর্নীতির তদন্ত করবে। আবাস প্রকল্প থেকে শুরু করে ১০০ দিনের কাজ, মিড ডে মিলে দুর্নীতি এবং আরও যে সমস্ত প্রকল্পে দুর্নীতি রয়েছে সেই সব দুর্নীতির তদন্ত করা হবে। অন্যদিকে, মহিলাদের অত্যাচারের ক্ষেত্রে তপশিলি জাতি, জনজাতি এবং সংখ্যালঘু মহিলাদের ওপর অত্যাচার নিয়ে তদন্ত করবে অন্য কমিটি। সেক্ষেত্রে মানুষ যাতে সহজেই কমিটি দুটিতে অভিযোগ জানাতে পারে তার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া মেম্বার সেক্রেটারিদের কাজ কি হবে সে বিষয়টিও নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সরকারের পক্ষে সহযোগিতা করবেন মেম্বার সেক্রেটারিরা।
অন্যদিকে, বিভিন্ন থানা ও জেলায় ভিজিট করবেন তারা। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, কমিটি প্রয়োজনে জন শুনানি করবে। কোথায় এবং কীভাবে অভিযোগ জানানো যাবে তা জানিয়ে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তবে সুপ্রিম কোর্টে যে সমস্ত মামলা চলছে সেগুলি বাদে বাকি মামলাগুলি খতিয়ে দেখবে এই কমিটি দুটি। কমিটিকে সব রকমভাবে সহযোগিতার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কমিটি যে সমস্ত নথি সরকারের কাছে চাইবে সেই সব নথি সরকার দেবে। এক মাসের মধ্যে কমিটি প্রস্তাব দিলে তার ভিত্তিতে মামলা রুজু করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।