পুবের কলম, ওয়েবডেস্ক: মাওলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশন বন্ধ করার বিষয়ে কেন্দ্রের প্রতিক্রিয়া চাইলো দিল্লি হাইকোর্ট। ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক সিদ্ধান্তের কোনও ব্যাখ্যা না দিয়ে মৌলানা আজাদ শিক্ষা ফাউন্ডেশন বন্ধ করার আদেশ জারি করে। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয় কর্তৃক এর জন্য একটি চিঠি জারি করা হয়েছিল। ফাউন্ডেশন দ্বারা জারি করা এমএইএফ স্কলারশিপ এবং এনজিও অনুদানগুলি ২০২২ সালে বন্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুন:
এমএইএফ সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উন্নতির একটি স্কলারশিপ।
বুধবার দিল্লি হাইকোর্ট সংখ্যালঘু মন্ত্রকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একটি আবেদনে কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিক্রিয়া চেয়েছে। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি মনমীত প্রীতম সিং অরোরার ডিভিশন বেঞ্চ এই বিষয়ে সংক্ষিপ্তভাবে শুনানি করেন। ৭ মার্চ পর্যন্ত শুনানি মুলতুবি করা হয়।আরও পড়ুন:
আদালতে আবেদনকারিরা এমএইএফ বন্ধকে সম্পূর্ণরূপে নোংরা, স্বেচ্ছাচারিতা বলে উল্লেখ করেন। সেইসঙ্গে আবেদনকারিরা জানান, এমএইএফ বন্ধ করার ফলে যোগ্য এবং মেধাবী ছাত্র সহ বিশেষত মেয়েরা স্কিমগুলির অধীনে প্রদত্ত বৃত্তির সুবিধা থেকে বঞ্চিত হবে।