পুবের কলম, ওয়েবডেস্ক : বাজেট পেশের মধ্যেই প্রতি বছরের মতো এবারেও নজর কাড়ল অর্থমন্ত্রীর শাড়ি। নির্মলা সীতারমনের পছন্দ হ্যান্ডলুমের শাড়ি। এবারেও তার অন্যথা হল না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে লাল রংয়ের টেম্পল বর্ডার দেওয়া ট্র্যাডিশনাল শাড়িতেই দেখা গেল। এই ধরনের টেম্পল শাড়ি ভারতীয় হ্যান্ডলুমের ঐতিহ্য। জানা গেছে, ভারতীয় টেক্সটাইলের প্রতি বিশেষ টান রয়েছে তাঁর। তাই তাঁকে বেশিরভাগ সময়েই ভারতের নানা হ্যান্ডলুমের শাড়িতে দেখা যায়।
বলা যায় বরাবরই ট্র্যাডিশনাল হ্যান্ডলুমের শাড়ি প্রোমোট করে গিয়েছেন তিনি। ২০১৯ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী হন নির্মলা। তার পর থেকে তাকে এই ধরনের শাড়িতেই দেখা গেছে। ২০২৩-এর কেন্দ্রীয় বাজেট পেশ করার সময়েও নির্মলা সীতারমনের সেই এলিগেন্ট রূপই ধরা পড়ল।আরও পড়ুন:
লাল হ্যান্ডলুমের শাড়িতে বুধবার বাজেট পেশ করার জন্য সংসদভবনে পৌঁছান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ট্র্যাডিশনাল ক্লাসিক কাঞ্জিভরম সিল্কে এই টেম্পল বর্ডার দেখতে পাওয়া যায়। দক্ষিণের রাজ্যগুলিতে এই ধরনের শাড়ির প্রাধান্য রয়েছে।
শাড়ি সাধারণত সুতি ও সিল্কের হয়ে থাকে। সুতির এবং সিল্কের মিশ্রণে তৈরি ফ্যাব্রিকেও টেম্পল বর্ডারকে নানা সময়ে গুরুত্ব দেওয়া হয়েছে। শাড়িতে রয়েছে সোনালি কারুকার্য। সেইসঙ্গে সমস্ত শাড়ি জুড়েই রয়েছে মোটিফ। নির্মলার হাতেও ছিল একটি লাল রংয়ের ডিজিটাল ট্যাবলেট। শাড়ির সঙ্গে সেই ট্যাবের রং ম্যাচ করে গিয়েছে। কপালেও নির্মলা পরেছিলেন একটি লাল রংয়ের টিপ।আরও পড়ুন:
২০১৯ সালে বাজেট পেশের সময়ে নির্মলার পরনে ছিল সোনালি পাড় দেওয়া গোলাপি রঙের মঙ্গলগিরি শাড়ি। গোলাপি রঙ সাধারণত নারীর ক্ষমতায়নকে প্রকাশ করে। ২০২০ সালে সীতারমনকে একটি ইয়লো-গোল্ড হ্যান্ডলুম শাড়িতে দেখা যায়। ২০২১ সালে নির্মলা পরেছিলেন একটি পোচামপল্লি শাড়ি। তাতে ছিল ইক্কত প্যাটার্ন, শাড়ির আঁচলেও ছিল সবুজ রঙের পাড়। ২০২২ সালে নির্মলা পরেছিলেন বোমকাই শাড়ি। ওড়িশার হ্যান্ডলুমের এই বিখ্যাত শাড়ি নজর কেড়েছিল সকলের। ২০২৩-সালের বাজেট পেশে লাল রংয়ের শাড়িতে মহিলাদের শক্তি ও ক্ষমতায়নের বার্তা দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
আরও পড়ুন: