হায়দরাবাদ, ২৭ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত আতশবাজি প্রদর্শনীতে ঘিরে ব্যাপক অগ্নিকাণ্ড হায়দরাবাদে। রবিবার হায়দরাবাদের হুসেন সাগরে ভারত মাথার আরতির উপলক্ষে আতশবাজি প্রদর্শনীর আয়োজন করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি জি কিষাণ রেড্ডি। আতশবাজিকে কেন্দ্র করে বিশাল আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় আহত হয়েছেন চারজন।
আরও পড়ুন:
Read More: জেপিসিতে পাশ ওয়াকফ বিল
আরও পড়ুন:
সূত্রের খবর, আতশবাজির দায়িত্বে থাকা নামে ৩৫ বছর বয়সী গণপতি নামের এক ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। গণপতি অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার বাসিন্দা। তার এক আত্মীয় বলেছেন, ১০ বছর ধরে বাজি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন গণপতি। কোনও এমন ঘটনা ঘটেনি।আরও পড়ুন:
প্রশাসন সূত্রে খবর, আহতরা হলেন কৃষ্ণা (৪৭), সাই চাঁদ (২১) এবং রঘু (২২)। এই তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। গণপতির অবস্থা আশঙ্কাজনক। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অনুমান আতশবাজি ছুটে অন্য জায়গায় পড়েছিল। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। তবে এই অনুষ্ঠানের জন্য কোনও পুলিশি অনুমতি নেওয়া হয়নি। আরও তদন্ত করা হচ্ছে।