পুবের কলম প্রতিবেদক ভাবছেন পুজোর সময় ট্রেনের টিকিট না পেলে কীভাবে যাবেন উত্তরবঙ্গের দার্জিলিং বা শিলিগুলি? সেই চিন্তা আর রইল না। ফের পুজোর আগেই চালু হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত এসি বাস পরিষেবা। আগামী ৭ অক্টোবর থেকেই পরিষেবা চালু করবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। জানা গিয়েছে– ইতিমধ্যে অনলাইন ও অফলাইনে বুকিং শুরু হয়ে গিয়েছে।
স্বাভাবিকভাবেই এসি বাস পরিষেবা শুরু হওয়ার খবরে খুশি পর্যটকরা।আরও পড়ুন:
সূত্রের খবর– এর আগে কলকাতা-শিলিগুড়ি রুটে সরকারি এসি বাস পরিষেবা চালু হলেও পর্যাপ্ত যাত্রীর অভাবে তা বন্ধ হয়ে যায়। এমনকী টিকিটের ওপর ৩০ থেকে ৩৫ শতাংশ ছাড় দিয়েও যাত্রী পাওয়া যাচ্ছিল না। একপ্রকার বাধ্য হয়েই বাস পরিষেবা বন্ধ করে দেয় পরিবহণ নিগম। অনেকেই প্রশ্ন তুলছিলেন– বেসরকারি বাসগুলি অর্ধেক যাত্রী নিয়ে পরিষেবা চালু রাখলে– কেন সরকারি বাস চালানো হবে না?
বিভিন্ন মহল থেকে বাস চালানোর দাবিও জানানো হয়। এরই মধ্যে ফের পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্টÉীয় পরিবহণ নিগম।আরও পড়ুন:
এদিকে পরিবহণ নিগমের বাস চালানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তৃণমূল ট্রেড ইউনিয়ন। সংগঠনের তরফে বলা হয়েছে– করোনার সময় যাত্রীদের আনাগোনা যে কমে গিয়েছিল– তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু আমরা বার বার বলেছিলাম– সরকারি এসি বাস পরিষেবার কথা গণমাধ্যমে ও বৈদ্যুতিন মাধ্যমে প্রচার করা হোক।
কিন্তু এতদিন ধরে কোনও প্রচার হয়নি। শেষ পর্যন্ত যে এই পরিষেবা চালু হতে চলেছে– তাতে পর্যটকরা খুব খুশি।আরও পড়ুন:
অন্যদিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ডিভিশনাল ম্যানেজার কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান– ইতিমধ্যে অনলাইন ও অফলাইনে বুকিং শুরু হয়ে গিয়েছে। মানুষ যাতে সরকারি বাস পরিষেবার কথা জানতে পারেন তাই বিভিন্ন জায়গায় ফ্লেক্স লাগানো হয়েছে। সূত্রের খবর– কিছুদিন আগে পর্যটকদের কথা মাথায় রেখে ডবল ডেকার বাস পরিষেবা চালু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। বাস পরিষেবাকে আরও যাত্রীবান্ধব করতে নানান উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।