পুবের কলম,ওয়েবডেস্ক: পাকিস্তানের একটি আদালত সোমবার দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা খুনের অভিযোগ খারিজ করে দিয়েছেন। ইমরান খানের আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন। সোশ্যাল সাইটে এক পোস্টে ইমরান খানের আইনজীবী নাইম পাঞ্জুথা বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ।’ তিনি বলেন, দক্ষিণাঞ্চলীয় শহর কোয়েটায় এক আইনজীবীকে হত্যার অভিযোগ আদালত খারিজ করে দিয়েছে।
আরও পড়ুন:
গত জুনে ওই হত্যাকাণ্ডের জন্য ইমরান খানকে অভিযুক্ত করা হয়।
২০২২ সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়। বর্তমানে তোষাখানা মামলায় কারাবন্দি রয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। এর আগে কারাগারের মধ্যেই সাইফার মামলায় ইমরান খানকে জিজ্ঞাসাবাদ করেন দেশটির শীর্ষ গোয়েন্দারা।আরও পড়ুন:
দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে প্রাক্তন প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তারা। ইমরান শান্তভাবে গোয়েন্দাদের সব প্রশ্নের জবাব দেন বলে জানা গেছে।
গত বছর তিনি জনসমাবেশে গোপনীয় ডকুমেন্ট (সাইফার) প্রদর্শন করেছিলেন বলে অভিযোগ উঠেছে। তবে ইমরান বলেছেন, কোনও সাইফার (গোপন বার্তার সাংকেতিক রূপ) তিনি প্রদর্শন করেননি।আরও পড়ুন:
পাক গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির ৬ সদস্যের একটি দল অ্যাটক কারাগারে গিয়েই সাইফার মামলায় ইমরান খানকে জিজ্ঞাসাবাদ করে। তাদের প্রতিটি প্রশ্নের জবাব শান্তভাবেই দেন ইমরান। তিনি তদন্তে বেশ সহযোগিতা করেছেন। কিন্তু যে গোপন ডকুমেন্টটি প্রকাশ্য জনসভায় প্রদর্শন করা নিয়ে বিতর্ক, সে বিষয়ে তার দাবি এটি সাইফার ছিল না। ওই জনসমাবেশে তিনি যে কাগজ প্রদর্শন করেছিলেন তা ছিল মন্ত্রিপরিষদের কাগজ।
আরও পড়ুন: