আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: বোধনের আর মাত্র সপ্তাহ দুয়েক বাকি। তার আগে নিয়মিত নিম্নচাপের ভ্রুকুটি। ভাদ্র শেষ করে আশ্বিনে পা, কিন্তু আকাশে দেখা নেই পেঁজা তুলোর মতো মেঘের। তার বদলে আকাশ ঢাকা কালো মেঘে। পুজোর আগেই ভিজছে দক্ষিণবঙ্গ।
আরও পড়ুন:
আবহবিদরা আগামী পাঁচদিনের যে পূর্বাভাস জানিয়েছেন, তাতে বৃষ্টির আনোগোনা রয়েছে । হাওয়া অফিস বলছে, "একটি মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে রয়েছে । এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । শুধু উত্তর আর দক্ষিণ ২৪ পরগণায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।তবে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে ভারী বৃষ্টির কোন সতর্ক বার্তা এখনও নেই।