পুবের কলম,ওয়েবডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শনিবার তেহরানের ইমাম খমেনি হোসেইনিয়ায় প্রেসিডেন্ট ও মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে মুসলিম দেশগুলোকে ইসরাইলের সঙ্গে সব অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জায়নিস্ট শাসন ভয়াবহ অপরাধ চালাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বড় শক্তিগুলোর সহায়তা সত্ত্বেও প্রতিরোধের পথ বন্ধ নয়।
আরও পড়ুন:
খামেনি বলেন, আজকের দিনে বিরোধী দেশগুলো;বিশেষ করে ইসলামী দেশগুলো;অবশ্যই ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করবে এবং রাজনৈতিক সম্পর্কও বাতিল করবে, যাতে এই শাসন ব্যবস্থা আরও একঘরে হয়ে যায়। তিনি জায়নিস্ট শাসনকে বিশ্বের সবচেয়ে ‘একঘরে’ ও ‘ঘৃণিত’ শাসনব্যবস্থা আখ্যা দিয়েছেন।
খামেনি আরও বলেন, ইরানের কূটনীতির দায়িত্ব হবে অন্যান্য সরকারকে প্রথমে বাণিজ্যিক এবং পরে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো।আরও পড়ুন:
তিনি ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সরকারি কর্মকর্তাদের ১২ দিনের চলমান যুদ্ধে ত্যাগী ভূমিকার জন্য প্রশংসা করেছেন। খামেনি বলেন, সরকারের কাজ উদ্যম, আশা ও পরিশ্রমের ভিত্তিতে হতে হবে, যাতে দেশকে শত্রু চাপিয়ে দিতে চাওয়া ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতি থেকে মুক্ত করা যায়।
আরও পড়ুন:
অর্থনীতি ও জনজীবনে কার্যকর পদক্ষেপের ওপর জোর দিয়ে খামেনি বলেন, প্রচলিত ও পুরোনো প্রযুক্তি বদলাতে হবে এবং তরুণ স্নাতকদের জ্ঞান কাজে লাগিয়ে তেল উৎপাদন ও উত্তোলনে রূপান্তর আনতে হবে।
তেল রফতানি সম্প্রসারণ এবং গ্রাহকভিত্তি বৃদ্ধি করাও জরুরি।আরও পড়ুন:
বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান সরকারের এক বছরের কর্মকাণ্ডের রিপোর্ট তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, রাশিয়া, চিন, ইরাক, তুরস্ক ও ইউরেশীয় দেশগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে এবং অবকাঠামো উন্নয়নের কাজ;করিডর, বন্দর ও মহাসড়কসহ জাহেদান-চাবাহার রেলপথ নির্মাণ;এই বছরের মধ্যে সম্পন্ন হবে।
আরও পড়ুন:
খামেনি বলেন, জাতীয় শক্তি, মর্যাদা, ঐক্য ও জনগণের মনোবল বৃদ্ধি করতে হবে এবং জনগণকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির চিন্তা ছাড়াই নিশ্চিন্ত রাখা সরকারের দায়িত্ব। এছাড়া ইসলামী শিক্ষা, লক্ষ্য ও আইন বাস্তবায়নই ইরানি ব্যবস্থার মূল ভিত্তি - বলে মন্তব্য করেন তিনি।