পুবের কলম ওয়েব ডেস্ক: হংকংয়ে অনুষ্ঠিত এক নিলামে রেকর্ড দামে বিক্রি হল বিরল গোলাপি রঙের একটি হিরে। শুক্রবার ১১ দশমিক ১৫ ক্যারেটের হিরেটির দাম ওঠে ৫৭.৭ মিলিয়ন মার্কিন ডলার; ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৪১৩ কোটি টাকারও বেশি।
এ নিলাম পরিচালনা করেছে সোথবি’স হংকং। প্রাথমিকভাবে উইলিয়ামসন পিঙ্ক স্টার নামের হিরাটি ২ কোটি ১০ লক্ষ ডলারে বিক্রি হবে বলে ধারণা করা হয়েছিল।
আরও পড়ুন:
কিন্তু শেষপর্যন্ত ক্যারেটপ্রতি সর্বোচ্চ দামের রেকর্ড গড়ে বিক্রি হয় সেটি। এই হিরের নামকরণ হয়েছে দু’টি ঐতিহাসিক হিরের নামে।
আরও পড়ুন:
প্রথমটি হল ২৩ দশমিক ৬০ ক্যারেটের উইলিয়ামসন হিরে। এটি ১৯৪৭ সালে প্রয়াত ব্রিটিশ রানি ২য় এলিজাবেথকে তার বিয়ের সময় উপহার দেওয়া হয়েছিল।
দ্বিতীয়টি ৫৯ দশমিক ৬০ ক্যারেটের পিঙ্ক স্টার হিরে। ২০১৭ সালের নিলামে রেকর্ড ৭ কোটি ১২ লক্ষ ডলারে বিক্রি হয়েছিল এটি।
আরও পড়ুন:
উল্লেখ্য; গোলাপি রঙের হিরে খুবই বিরল এবং দামি। আর উইলিয়ামসন পিঙ্ক স্টার হল নিলামে ওঠা দ্বিতীয় বৃহত্তম গোলাপি হিরে।