২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টিপুর ছবি নিলাম লন্ডনে !

পুবের কলম ওয়েবডেস্ক :‘মহীশুর শার্দুল’ নামে পরিচিত ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী ও মহান শাসক টিপু সুলতানের হাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরাজয় মূহূর্ত উপজীব্য করে আঁকা ঐতিহাসিক একটি চিত্রকর্ম নিলামে বিক্রি হয়েছে লন্ডনে৷ ৩০ মার্চ লন্ডনের সাদাবি নিলামঘরে চিত্রকর্মটি নিলামের জন্য তোলা হয়৷ এটি ৬ কোটি ২৬ লক্ষ টাকায় বিক্রি হয়েছে৷ সুদৃশ্য পেইন্টিংটিতে টিতে ১৭৮০ সালে মহীশুর রাজ্যের সুলতান হায়দার আলি ও তার ছেলে টিপু সুলতানের বাহিনীর সঙ্গে শত্রুপক্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর মধ্যকার যুদ্ধ তুলে ধরা হয়েছে যা পল্লীলুরের যুদ্ধ হিসাবে সমধিক খ্যাত। এই যুদ্ধে টিপু সুলতানের হাতে কোম্পানি বাহিনীর করুণ পরাজয় ঘটে।

আরও পড়ুন: গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে তুমুল বিক্ষোভ, লন্ডনে ৫০০ গ্রেফতার

৩২ ফুট লম্বা চিত্রকর্মটিতে দেখা যায়, একদিকে হাতির পিঠে চড়ে সৈন্যদের নেতৃত্ব দিচ্ছেন টিপু। অন্যদিকে তার সৈন্যরা কোম্পানির সৈন্যদের চারদিক থেকে ঘিরে আক্রমণ করছে। ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল এটিকে উপনিবেশবাদের পরাজয় দেখানো সেরা ভারতীয় চিত্রকর্ম হিসেবে আখ্যা দিয়েছেন। নিজের বই ‘দ্য অ্যানার্কি’তে তিনি বলেছেন, পল্লীলুরের ওই যুদ্ধ ছিল ব্রিটিশদের জন্য এক শোচনীয় পরাজয় যা ভারতে ব্রিটিশ শাসনকে প্রায় শেষ করে ফেলেছিল। আর এই জন্যই এত গুরুত্বপূর্ণ এই চিত্রকর্ম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন টিপু সুলতান। ১৭৯৯ সালে তিনি ব্রিটিশদের হাতে পরাজিত ও নিহত হন। ১৭৮৪ সালে এই যুদ্ধের বর্ণনা দিয়ে চিত্রকর্ম আকার নির্দেশ দেন টিপু সুলতান। মহীশুরের তৎকালীন রাজধানী শ্রীরঙ্গপট্টমে দরিয়া দৌলত বাগ প্রাসাদের দেওয়ালে বিভিন্ন ফ্রেস্কো আঁকা হয়। এছাড়া কাগজের উপরও এ যুদ্ধ নিয়ে দুটি চিত্রকর্ম আঁকা হয়। তার মধ্যে একটি এই নিলামে উঠেছে। টিপুর পরাজয়ের পর কোনও এক ব্রিটিশ অফিসারের হাত ধরে এটি ব্রিটেনে পৌঁছায় বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: এশিয়ার কালো টাকার নিরাপদ আশ্রয় লন্ডন!

আরও পড়ুন: গুজরাতের বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

কেরালার কোঝিকোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় মৃত ৪, আশঙ্কাজনক ১

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টিপুর ছবি নিলাম লন্ডনে !

আপডেট : ৩ এপ্রিল ২০২২, রবিবার