পুবের কলম প্রতিবেদকঃ লালগোলা কলেজে পালিত হল আরবি বিভাগের নবীন বরণ উৎসব ও আন্তর্জাতিক আরবি ভাষা দিবস। সমগ্র অনুষ্ঠানটি দুটি পর্যায়ে উদযাপিত হয়। প্রথম পর্যায়ের নবীন বরণ উৎসবে আরবি নাত– গজল পরিবেশন করেন ছাত্রছাত্রীরা।
আরও পড়ুন:
দ্বিতীয় পর্যায়ে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালন করা হয়। এদিন আরবি ভাষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান ও মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের কো-অর্ডিনেটর ড. সাইদুর রহমান। তিনি তাঁর দীর্ঘ বক্তব্যে বর্তমান সময়ে বর্তমান সময়কালে আরবি ভাষার গুরুত্ব– প্রভাব– বিস্তার ও কর্মসুযোগের নানা দিক তুলে ধরেন।
আরও পড়ুন:
উপস্থিত ছিলেন অধ্যাপক সোমনাথ চক্রবর্তী ও ড. হজরত আলি সেখ প্রমুখ।
আরও পড়ুন: