পুবের কলম,ওয়েবডেস্ক: বড় পদক্ষেপ। একযোগে ১১০০০ ইউটিউব চ্যানেল বাতিল করল গুগল। বিভ্রান্তিমূলক প্রচার চালানোর অভিযোগেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। চিন, রাশিয়ার মতো দেশগুলির তরফে বিভ্রান্তিমূলক প্রচার চালানোর অভিযোগেই গুগলের রোষানলে চ্যানেলগুলি। বন্ধ হওয়া চ্যানেলগুলির মধ্যে এর মধ্যে ৭ হাজার ৭০০ চিন এবং ২ হাজার ২০০ টি রাশিয়ার ।
আরও পড়ুন:
গুগলের অফিসিয়াল ব্লগ ও সিএনবিসির পক্ষ থেকে এই তথ্য জানা গেছে। সাধারণত চিনের ইটিউব চ্যানেলগুলো, চিনা ও ইংরেজি ভাষায় শি জিনপিংয়ের চিনা প্রজাতন্ত্র এবং মার্কিন বিদেশ নীতির নিন্দা করত।
আরও পড়ুন:
অন্যদিকে রাশিয়ার চ্যানেলগুলো ইউক্রেন, ন্যাটো ও পশ্চিমী যে সমস্ত দেশগুলি আছে তাদের করা সমালোচনার রাশিয়ার হয়ে সাফাই দেওয়া। তাছাড়াও মস্কো প্রশাসনের হয়েও কথা বলত এইসব চ্যানেল। এছাড়া আর যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা ইরান, আজারবাইজান, তুরস্ক, ইসরাইল, রোমানিয়া ও ঘানার প্রশাসনের হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ এবং ধর্মীয় ইস্যুতে ভুলভাল তথ্য ছড়াচ্ছিল।
সব মিলিয়ে ইউটিউবের পক্ষ থেকে হাজার হাজার চ্যানেল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আরও পড়ুন:
গুগলের ‘থ্রেট অ্যানালিসিস গ্রুপের তরফ থেকে সারা বিশ্বের সমস্ত ইউটিউব চ্যানেলের উপরই নজরদারি চালানো হয়ে থাকে। মে মাসেই গুগল ২০টি ইউটিউব, চারটি বিজ্ঞাপনী অ্যাকাউন্ট ও একটি ব্লগ বন্ধ করে দিয়েছিল।
আরও পড়ুন:
এখন এই জেন জি যুগে ভালো ভিডিও প্ল্যাটফর্ম হিসাবে ইউটিউবের জনপ্রিয়তা এখন তুঙ্গে। এখন সারা বিশ্বে রুটি-রুজি জোগাড়ের মাধ্যমও হয়ে উঠেছে অনেক মানুষের কাছে। ফলে ইউটিবারদের কাজকর্মে রাশ টানতে শুরু করেছে সংস্থাটি।