পুবের কলম, ওয়েবডেস্ক: লাগাতার বেড়ে চলা পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাবে নাভিশ্বাস উঠেছিল সাধারণ মানুষের। জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল কেন্দ্র-রাজ্য সংঘাত। এবার কিছুটা স্বস্তি দিয়ে একধাক্কায় প্রায় ৯০ ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে পেট্রোল-ডিজেলের শুল্কে হঠাৎ ছাড় ঘোষণা করল কেন্দ্র সরকার। একধাক্কায় পেট্রোলে শুল্ক কমিয়ে দেওয়া হল ৮ টাকা। আর ডিজেলে শুল্ক কমানো হল ৬ টাকা। এর ফলে পেট্রোলে লিটারপ্রতি দাম কমবে ৯ টাকা ৫০ পয়সা। আর ডিজেলে দাম কমবে লিটারপ্রতি ৭ টাকা করে।
রবিবার থেকে এই দাম কার্যকর হবে।আরও পড়ুন:
পেট্রোল-ডিজেলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল গ্যাসের দাম। এবার রান্নার গ্যাসের দামেও স্বস্তি দিল কেন্দ্র সরকার।
আরও পড়ুন:
এই প্রসঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, উজ্জ্বলা যোজনার আওতায় থাকা রান্নার গ্যাসে ভর্তুকির পরিমাণ বাড়ানো হচ্ছে। সিলিন্ডারপ্রতি ভর্তুকি মিলবে ২০০ টাকা করে। বছরে ১২টি সিলিন্ডার পর্যন্ত এই ভর্তুকি মিলবে। ফলে সুবিধা পাবে ৯ কোটি গ্রাহক।
আরও পড়ুন:
সম্প্রতি, পেট্রোল-ডিজেল জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধির কারণে রাজ্য-কেন্দ্র সংঘাত চরমে উঠেছে। করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করার সময়ে প্রধানমন্ত্রীকে জ্বালানি মূল্যবৃদ্ধি নিয়ে বেশ কয়েকটি রাজ্যের উপরে কটাক্ষ করতে শোনা যায়, তার মধ্য ছিল পশ্চিমবঙ্গের নামও।
আরও পড়ুন:
এদিকে গত ৭ বছরে কেন্দ্র সরকার জ্বালানি থেকে রেকর্ড পরিমাণ শুল্ক সংগ্রহ করেছে। দফায় দফায় বাড়ানো হয়েছে জ্বালানির অন্তঃশুল্ক। বিরোধীদের ক্রমাগত চাপে ক্রমশই একই ইস্যুতে কোণঠাসা হয়ে পড়ছিল কেন্দ্র সরকার। চাপের মুখে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিল বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, কেন্দ্র সরকারের হঠাৎ করে সাধারণ মানুষের গুড ইমেজ তৈরি করা নতুন কিছু নয়।
আরও পড়ুন:
বিতর্কিত কৃষক আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন কৃষকেরা। এই আন্দোলন চালাতে গিয়ে প্রাণ যায় কয়েকশো কৃষকের। কৃষক আইন প্রত্যাহার প্রসঙ্গে অনড় ছিল কেন্দ্র সরকার। এর ২০২২ সালের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই হঠাৎ করে তিন কৃষি আইন প্রত্যাহার করে কেন্দ্র সরকার। কারণ হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনে অন্যতম বড় ইস্যু কৃষক আসন্তোষ। এবার ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপি। কারণ এবারেও বিরোধীদের অন্যতম ইস্যু জ্বালানি মূল্যের অস্বাভাবিক বৃদ্ধি। তৃণমূল প্রায় প্রতিটি জনসভা থেকেই প্রায় জ্বালানি মূল্যের বৃদ্ধি নিয়ে সুর চড়িয়েছে। এবার ২০২৪-এর লোকসভা ভোটকে সামনে রেখে একটু হলেও কিছুটা সুর নরম করল কেন্দ্র সরকার, সেই রকমই মনে করছে বিশেষজ্ঞমহল।
আরও পড়ুন: