পুবের কলম প্রতিবেদক: বেপরোয়া গতিই প্রাণ কড়ল চালকের। মৃত লেকটাউনের বাসিন্দা বছর পঁচিশের কলেজ পড়ুয়া অভিষেক ত্রিপাঠী।
আরও পড়ুন:
বৃহস্পতিবার সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নিউ টাউন ইকো পার্ক থানা এলাকার কদমপুকুর মোড়ের সিগনালে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন ভোর পাঁচটা নাগাদ পণ্য বোঝায় একটি টাটা ৪০৭ গাড়ি কদমপুকুর মোড় হয়ে বিশ্ব বাংলা গেটের দিকে যাচ্ছিল।
আরও পড়ুন:
সে সময় অপর একটি প্রাইভেট গাড়ি দু'জন সঙ্গীকে ওই একই রাস্তা ধরে নারকেল বাগানের দিকে যাচ্ছিলেন।
সেই যাত্রাকালীন পথে কদমপুকুর মোড়ের কাছে প্রাইভেট গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ৪০৭ এর গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। তারই অভিঘাতে গাড়িরে সামনের অংশ একেবারে দুমড়ে মুছে যায়।আরও পড়ুন:
দুর্ঘটনার তীব্রতার জেরে স্বয়ং চালক গাড়ি থেকে বাইরে ছিটকে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে আহতদের উদ্ধার করে ভিআইপি রোড সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। সেখানেই সংশ্লিষ্ট গাড়িচালক অভিষেকের মৃত্যু হয়। জখম তাঁর দুই সঙ্গী রয়েছেন চিকিৎসাধীন অবস্থায়।