পুবের কলম প্রতিবেদক: স্নাতকে আসন পূরণে ফের খুলছে ভর্তির পোর্টাল। কলেজ, বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির জন্য ফের অনলাইন পোর্টাল খোলার নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর।
আরও পড়ুন:
রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরের ভর্তির জন্য ফের অনলাইন পোর্টাল চালু করতে পারবে। একাধিক কলেজের স্নাতক স্তরে প্রথম বর্ষের ভর্তির জন্য আসন খালি রয়েছে। ১২ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া ফের শুরু করতে পারবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি।
২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া।আরও পড়ুন:
নির্দেশিকায় লেখা হয়েছে, রাজ্যের শিক্ষা দফতর পাওয়া তথ্যের ভিত্তিতে দেখেছে, রাজ্যে স্নাতকোত্তর স্তরে একাধিক প্রতিষ্ঠানের আসন এখন ফাঁকা রয়েছে। একাধিক প্রতিষ্ঠানে আসন খালি পড়ে থাকার খবর মিলেছে। সেই কারণে ১২ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন পোর্টাল আবার খোলা হচ্ছে। শূন্যস্থান পূরণের জন্য এই সময়ের মধ্যে আবেদনপত্র গ্রহণ করা যাবে।
স্নাতকে ভর্তি চলতে পারে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।আরও পড়ুন:
উচ্চশিক্ষা দফতরের আগের নির্দেশিকায় বলা হয়েছিল, ১৮ জুলাই থেকে কলেজভিত্তিক ভাবে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ৫ আগস্ট বন্ধ হয়ে যাবে পোর্টাল। এরপর কলেজে ভর্তির প্রক্রিয়া চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আর কয়েকদিন পরেই শেষ হওয়ার কথা ছিল সে সময়সীমা। কিন্তু দেখা যাচ্ছে, আবেদনের সময়সীমা পেরোলেও একাধিক কলেজে প্রচুর আসন ফাঁকা পড়ে রয়েছে। আর ঠিক সেই কারণেই ফের ভর্তির পোর্টাল খোলার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: