উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : রাস্তায় পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের পোলেরহাট থানা এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।
জানা যায়,দক্ষিণ ২৪ পরগনার নিউটাউন লাগোয়া ধর্মতলার পাচুরিয়া এলাকায় শনিবার অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রাই সেই মৃতদেহ প্রথমে দেখতে পান।খবরদেওয়া হয় পোলেরহাট থানায়।পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্তের কাজ শুরু করেছে।এ দিন মৃতদেহের পাশে একটি সাইকেল ও একাধিক সামগ্রী পড়ে থাকতে দেখা যায়।সেগুলো ওই যুবকের বলে প্রাথমিক অনুমান পুলিশের। সেগুলিও পুলিশ উদ্ধার করেছে।
জানা গিয়েছে, ওই এলাকায় বেশ কিছুদিন ধরেই চুরি হচ্ছেছিল। তাই নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে।তবে কি রাতের বেলা ওই অজ্ঞাত পরিচয়ের যুবককে যেতে দেখে চোর সন্দেহে মারধর করা হয়?তবে এই বিষয় নিয়ে স্থানীয়রা কিছু জানেন না বলেই জানানো হয়েছে।
ওই যুবককে কি পিটিয়ে খুন করা হয়েছে? সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখা হবে বলে জানান তদন্তকারীরা।মৃতের পরিচয় জানা যায় নি।মৃতের পরিচয় জানারও চেষ্টা করছে পুলিশ। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।





























