০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আপাতত দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন না শার্দূল ঠাকুর

পুবের কলম ওয়েবডেস্ক:   দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি সন্ধান পাওয়া গিয়েছে কোভিডের নতুন প্রজাতি– ওমিক্রনের। এর জেরে দলের ক্রিকেটার শার্দূল ঠাকুরকে আপাতত দক্ষিণ আফ্রিকায় পাঠাচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রসঙ্গত– এই মুহূর্ত ভারতীয় ‘এ’ দল দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলছে। সেই দলের সঙ্গেই যোগ  দেওয়ার কথা ছিল শার্দূলের।

কিছু দিনের মধ্যেই দুবাই হয়ে দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ছিল এই ক্রিকেটারের।  ৬ ডিসেম্বর থেকে ব্লুমফন্টনে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের  বিরুদ্ধে ভারতীয় ‘এ’ দলের তৃতীয় বেসরকারি টেস্ট শুরু হওয়ার কথা। হিসেব মত– ম্যাচের আগে তিন দিন বাধ্যতামুলক কোয়ারেন্টাইনে কাটাতে হত শার্দুলকে। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে– পরিবর্ত পরিস্থিতিতে সিনিয়ার জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা যাবেন শার্দুল।

আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলেন রোহিত-কোহলি, ৯ উইকেটে জয় ভারতের

দক্ষিণ আফ্রিকা  বোর্ডের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়ার পরে ভারতীয় ‘এ’ দলকে সেখানে  থাকার অনুমতি দিয়েছে ভারতীয় বোর্ড। জানা গিয়েছে ব্লুমফন্টনে ওমিক্রিনের তেমন দাপট নেই।  ফলে আশা করা হচ্ছে– সেখানে নিরাপদেই থাকবেন ভারতীয় দলের ক্রিকেটাররা। বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমল জানিয়েছেন– নির্ধারিত সূচি মেনেই  খেলা হবে। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। ’

আরও পড়ুন: চোকার্স তকমা মুছিয়ে টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ক্লাসেনের
সর্বধিক পাঠিত

ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব, ভোট চলতি সপ্তাহে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আপাতত দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন না শার্দূল ঠাকুর

আপডেট : ১ ডিসেম্বর ২০২১, বুধবার