আবদুল ওদুদ: মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে সকলের নজর কেড়েছিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। তখনই ধারণা করা হয়েছিল বাংলার জন্য বড় উপহার সৌরভ। তাই দেরি না করে মঙ্গলবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মহারাজের মাথায় আর এক মুকুট পরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। দেশের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী মঞ্চেই এই ঘোষণা করেন মমতা। সভা শেষ হওয়ার আগেই উপস্থিত সৌরভের হাতে সঙ্গে সঙ্গেই নিয়োগপত্রও তুলে দেন তিনি। বিগত বাম জমানায় রাজ্যে কোনও ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন না।
আরও পড়ুন:
তৃণমূল ক্ষমতায় আসার পরেই এই বিষয়ে প্রথম উদ্যোগ নেন মমতা।
২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার প্রথমবার অভিনেতা শাহরুখ খানকে রাজ্যের দূত বানান তিনি। এবার নিয়োগ করলেন সৌরভকে। তবে শাহরুখ থাকছেন কি না, সেটি স্পষ্ট করেননি। মমতাও এ দিন শাহরুখ প্রসঙ্গ উত্থাপন করেননি। এর আগে তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে রাজ্যের পর্যটন অ্যাম্বাসেডর ঘোষণা করেছিলেন মমতা। তবে মঙ্গলবার মমতা যা বলেন, তাতে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবেই তিনি প্রাক্তন ভারত অধিনায়ককে বাছেন।আরও পড়ুন:
যদিও মনে করা হচ্ছে এটা হওয়ারই ছিল। শাহরুখ খান বড় অভিনেতা হলেও এই বাংলার ভূমিপুত্র নয়।
ক্রিকেট বিশ্বে সৌরভের জনপ্রিয়তা শীর্ষে। কাজেই বাংলার ভূমিপুত্র ব্রান্ড অ্যাম্বাসেডর হওয়ায় অনেক ক্ষেত্রে এগিয়ে যাবে বাংলা। মঙ্গলবার বাণিজ্য সম্মেলনে উপস্থিত হয়ে সৌরভ স্পেনের ঘোষণা নিয়ে অবশ্য নতুন করে কিছু বলেননি। তবে নিজের বত্তৃ«তায় মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন।আরও পড়ুন:
সৌরভ বলেন, ‘আমায় টেলিভিশনে দেখলেই উনি এসএমএস করেন। আমি এসএমএস করলে এক মিনিটেই জবাব দেন। খুব কম এইরকম হয় যে, দিদি এসএমএসের জবাব দিতে দেরি করেন।’ সৌরভ বোঝাতে চান ব্যক্তিগত স্তরে মমতা এতটাই যত্নশীল।
সেইসঙ্গে সৌরভ এও বলেন, ‘রাজ্যে সত্যিই বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে। আপনারা আসুন।’ গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা শিক্ষা, স্বাস্থ্য পর্যটন ক্ষেত্রে যেভাবে এগিয়ে চলেছে তার প্রশংসা করেন।আরও পড়ুন:
প্রসঙ্গত, বরাবরই মমতার সঙ্গে সৌরভের সম্পর্ক ভালো। সৌরভকে নিয়ে নানা রাজনৈতিক জল্পনা তৈরি হলেও মুখ্যমন্ত্রী ও মহারাজের মধ্যে কখনও দূরত্ব তৈরি হতে দেখা যায়নি। গত সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রীর স্পেন সফরের সময়ে মাoিদ গিয়েছিলেন সৌরভও। স্পেনের বণিক মহলের সামনে বাংলার শিল্প সম্ভাবনা তুলে ধরেন তিনি। পাশাপাশি সৌরভ বিদেশের মাটিতে দাঁড়িয়েই ঘোষণা করেছিলেন, মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ে তুলতে বিনিয়োগ করবেন তিনি নিজেই।
আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=fIlxLNcN19M