পুবের কলম, ওয়েবডেস্কঃ জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার উপাচার্য নাজমা আখতার সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে সাক্ষাতের পর জামিয়ার পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, আমাদের জন্য অত্যন্ত খুশির খবর যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জামিয়ার সমাবর্তন অনুষ্ঠানে বা কনভোকেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ইচ্ছাপ্রকাশ করেছেন।
আরও পড়ুন:

জামিয়া মিল্লিয়া ইসলামিয়া ন্যাক থেকে ‘এ ডাবল প্লাস’ সার্টিফিকেট পেয়েছে এই বিষয়টিও প্রধানমন্ত্রী জানেন বলে বিবৃতিতে জানানো হয়।
আরও পড়ুন:
উপাচার্য নাজমা আখতার আরও জানান, জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার অধীন একটি মেডিক্যাল কলেজ শীঘ্র চালু করার প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী।
তাঁরই দায়িত্বকালে এই মেডিক্যাল কলেজ হাসপাতাল চালুর কথা জানান তিনি। উল্লেখ্য, গত দু'বছরে প্রধানমন্ত্রীর সঙ্গে জামিয়ার উপাচার্যের এটি ছিল দ্বিতীয় সাক্ষাৎ। উপাচার্যের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি শাল উপহার দেওয়া হয়। জামিয়ার উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বিশদ আলোচনা হয় বলে জানিয়েছেন অধ্যাপিকা নাজমা আখতার।