আইভি আদক, হাওড়া: সোমবার দুপুরে হাওড়ার ডুমুরজলার হেলিপ্যাড গ্রাউন্ড থেকে রওনা হন তিনি। দুপুরে সাগর হেলিপ্যাডে নামবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে এদিন প্রথমে যাবেন ভারত সেবাশ্রমে। এরপর সেখান থেকে কপিল মুনির মন্দিরে গিয়ে পুজো দেবেন।
আরও পড়ুন:
সোমবার গঙ্গাসাগরেই রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার জয়নগরে প্রশাসনিক সভা সেরে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, সোমবার থেকেই শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। মেলা চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত।