পুবের কলম, ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে ভোট দিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন এক মহিলা। সৌভাগ্যবশত ওই সময় ভোট দিতে আসেন এক চিকিৎসক। তার চিকিৎসাতেই জীবন ফিরে পান মহিলা ভোটার। শুক্রবার সকালে ৫০ বছর বয়সী এক মহিলা ভোট দেওয়ার জন্য জেপি নগর জাম্বো সাভারি দিনে সরকারি স্কুলে গিয়েছিলেন৷ ভোটদানের সারিতে ছিলেন ডা. গণেশ শ্রীনিবাসন প্রসাদ। তিনি ওই মহিলার কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দিয়ে শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলেন।

ভোট দেওয়ার সারিতে হঠাৎ করে অসুস্থবোধ করতে থাকেন তিনি, সামনে থাকা ক্যান থেকে জল খেতে যান তিনি। তারপরেই তিনি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যান, তক্ষুণি তাকে ধরে ফেলেন চিকিৎসক ডা. গণেশ শ্রীনিবাসন প্রসাদ সহ অপর এক ব্যক্তি।