পুবের কলম ওয়েবডেস্ক: বিশ্ববন্দিত চিত্রশিল্পী লিও নার্দো দ্য ভিঞ্চির অনবদ্য শিল্পকলা 'মোনালিসা'র ছবিতে কেক ছুড়ে মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গেছে, ওই ব্যক্তি একটি হুইল চেয়ারে বসেছিলেন। হঠাৎ করেই 'মোনালিসার' দিকে কেক ছুড়ে মারেন তিনি। তবে পরচুলা আর লিপস্টিক পরে বৃদ্ধা সেজেছিলেন তিনি। অভিযুক্তকে দেখতে লাগছিল মহিলার মতোই। প্যারিসের ল্যুভরে তে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
Maybe this is just nuts to me💀but an man dressed as an old lady jumps out of a wheel chair and attempted to smash the bullet proof glass of the Mona Lisa. Then proceeds to smear cake on the glass, and throws roses everywhere all before being tackled by security. 😂??
? pic.twitter.com/OFXdx9eWcM— Lukeee🧃 (@lukeXC2002) May 29, 2022
আরও পড়ুন:
মোনালিসা চিত্রের সামনে যে প্রতিরোধকারী কাঁচ লাগানো ছিল, বিশ্ববিখ্যাত এই চিত্রের কোনও ক্ষতি হয়নি। তবে কাঁচটির মধ্যে কেক পুরো মাখামাখি হয়ে গেছে।
আরও পড়ুন:
অভিযুক্ত ওই বয়স্ক মহিলা পরচুলা ও লিপস্টিক মেখেছিলেন। এই ঘটনা ঘটাবার পর তাকে জোরে জোরে বলতে শোনা যায়, 'পৃথিবীর কথা ভাবুন'। প্রত্যক্ষদর্শীরা এই কথা জানিয়েছেন।
আরও পড়ুন:
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্যারিসের ল্যুভরেতে আসা ২০ বছর বয়সী লুকে স্যান্ডবার্গের বক্তব্য অনুযায়ী, খুব ভিড় ছিল।
একজন ব্যক্তি হুইল চেয়ারে বসেছিলেন। যাকে দেখতে লাগছিল পুরো একজন মহিলার মতো। হঠাৎ 'মোনালিসা'র দিকে এগিয়ে এসে কেক ছুড়ে মারে। এর পরেই সেখানে ঘুসি মারতে থাকে। কেক মাখিয়ে দেয় কাঁচে। এর পরেই তড়িঘড়ি নিরাপত্তারক্ষীরা জায়গাটি ঘিরে ফেলে। তবে এই ঘটনায় দর্শনার্থীদের মধ্যে হঠাৎ করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।আরও পড়ুন:
অপর এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, অভিযুক্তকে 'মোনালিসা'র ছবি দিকে গোলাপ ছুড়তেও দেখা গেছে।
তাকে বলতে শোনা যায়, 'পৃথিবীর কথা ভাবুন। মানুষ পৃথিবীকে ধবংস করে দিচ্ছে। শিল্পীরা বলে, পৃথিবীর কথা ভাবুন। তাই আমি এই কাজ করেছি।'আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, ৩৬ বছর বয়সীকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে পুলিশের সাইক্রিয়াটিক বিভাগে পাঠানো হয়েছে। ঘটনায় এই বিশ্ববন্দিত মোনালিসার ছবির কি ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
আরও পড়ুন:
উল্লেখ্য, মোনালিসার ছবিতে ১৯৫০ সালে অ্যাসিড আক্রমণ হয়। এর পর থেকেই এই শিল্পকে সাধারণে হাত থেকে বাঁচিয়ে রাখতে ছবির সুরক্ষায় প্রতিরক্ষামূলক গ্লাস লাগানো হয়।
আরও পড়ুন: