পুবের কলম প্রতিবেদকঃ চলন্ত বাসে তথ্যপ্রযুক্তি কেন্দ্রে কর্মরত এক তরুণীর উপর শারীরিক হেনস্তার অভিযোগে গ্রেফতার যুবক। ঘটনার বিশদ জানিয়ে ,  আক্রান্ত মহিলা নিউ টাউন থানার পুলিশের দ্বারস্থ হন। বছর একুশের তরুণীর অভিযোগে নড়েচড়ে বসে পুলিশ । অভিযুক্ত -কে পুলিশ  হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, নিজ গন্তব্যের উদ্দেশ্যে, সোমবার সন্ধ্যা বেলাই তরুণী কেবি-১৬ রুটের বাসে চড়ে বসে।  বাসটি নারকেল বাগান ক্রসিংয়ের কাছে পৌঁছাতেই অভিযুক্ত যুবক মহিলার উপর শারীরিক হেনস্থা চালায়। পুলিশ ধৃতের বিরুদ্ধে শারীরিক হেনস্থা,  অভদ্র আচরণের মামলা রুজু করে তদন্তে নেমেছে। নিউ টাউন থানার পুলিশ জানিয়েছেন, অভিযুক্ত যুবক বিহারে  মোজাফফার পুরের  বাসিন্দা। কর্মসূত্রে সে নিউ টাউন সংলগ্ন বালিগড়িতে ভাড়া থাকত।