উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ঃ ভুল চিকিৎসার অভিযোগে গ্রেপ্তার দুই জয়নগরে। জয়নগর থানার জয়নগর মজিলপুর পৌরসভার দশ নং ওয়ার্ডের মিত্র পাড়ার বাসিন্দা পেলে পালের ছেলে আশিষ পালের ভুল চিকিৎসার অভিযোগ দায়ের করেন জয়নগর থানায়। আর সেই অভিযোগের তদন্তে নেমে জয়নগর থানার পুলিশ পূর্ণ প্রামানিক ও কল্যাণ দাসকে গ্রেপ্তার করে জয়নগর থানায় নিয়ে আসে রবিবার রাতে। ধৃত পূর্ণ প্রামানিকের বাড়ি জয়নগর মজিলপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড ও কল্যাণ দাসের বাড়ি জয়নগর মজিলপুর পৌরসভার দশ নং ওয়ার্ড। ধৃত দুজনকে সোমবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে জয়নগর থানার পুলিশ।

ধৃতদের ৫ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে জয়নগর থানার তদন্তকারী পুলিশ আধিকারিক। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় জয়নগর থানার পুলিশ। আর এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।অসুস্থ আশিষ পালের বর্তমানে চিকিৎসা চলছে কলকাতার হাসপাতালে।আর পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আবেদন করেছে ঐ অসুস্থ ছেলেটির পরিবার।