পুবের কলম ওয়েব ডেস্ক: ফিরছিলেন আনন্দের অনুষ্ঠান থেকে। মাঝপথে তা বদলে গেল বিষাদে। রাতের অন্ধকারে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওড়িশার গঞ্জামের ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১২ জনের। আহত হয়েছেন বহু।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে। সোমবার পুলিশ জানিয়েছে, ওড়িশার গঞ্জামে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল যাত্রীবাহী বাস। সেই বাসের মুখোমুখি সংঘর্ষ হয় অন্য একটি বাসের সঙ্গে।আরও পড়ুন:
রবিবার রাতে এই পথ দুর্ঘটনা ঘটেছে বেহরামপুর-তপ্তপানি সড়কের কাছে।
দুর্ঘটনায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মৃত্যু হয়েছে ১২ জনের। পুলিশ জানিয়েছে নিহত ১২ জনের মধ্যে একই পরিবারের ৭জন ছিলেন। বাকি নিহত ৫ জনও তাঁদের আত্মীয় পরিজন। গুরুতর আহত হয়েছেন ৭ জন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশেষ ত্রাণ কমিশন ইতিমধ্যে আহত প্রত্যেককে চিকিতসার জন্য ৩০হাজার টাকা করে মঞ্জুর করেছে।