লখনউ, ৭ মেঃ ভোটও চলছে, প্রচারও চলছে। ভোটের আগে প্রচার বন্ধ নয় বর্তমান নির্বাচনী তালিকার, তৃতীয় দফার ভোট চলছে আর রাজনৈতিক নেতারা একে অপরের বিরুদ্ধে বিষোদগার করে চলেছে। মিডিয়া সেগুলো লুফে নিচ্ছে। তাই মডেল কোড অফ কনডাক্ট ভঙ্গ হচ্ছে কিনা সেটা বিচার করা কঠিন বর্তমান সময়ে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নিজের সরকারি বাসভবন থেকে আজ তীব্র কটাক্ষ করলেন ইন্ডিয়া জোটের বিরুদ্ধে।
আরও পড়ুন:
সাংবাদিকদের সামনে বলেন কংগ্রেস।
সমাজবাদি পার্টি সহ ইন্ডিয়া জোটটাই হিন্দু বিরোধী এবং রাম বিরোধী। এরা সন্ত্রাস ফিরিয়ে আনবে। যোগী বলেন, এরা রামভক্তদের উপর গুলি চালিয়েছে। রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। এরা সনাতন ধর্ম বিশ্বাস বিরোধী, তারা শুধু তোষণের রাজনীতি করে। লালু প্রসাদ যাদব মুসলিম সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়ায় সমালোচনা করেন।উল্লেখ্য, এইবার লোকসভা ভোটে বিজেপির সম্পূর্ণ ভরসা উত্তরপ্রদেশের আসনগুলির উপর যদি উত্তরপ্রদেশে অর্ধেক আসন হারায় বিজেপি তাহলে দিল্লি সিংহাসন টলমল করবে আর সেজন্য চাপ বেশি রয়েছে মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের অযোধ্যায় রামমন্দির তৈরি হওয়ার পর নিশ্চিন্তে থাকার কথা যোগির। কিন্তু রামের উপর ভরসা রাখতে পারছে না বিজেপি। যোগির সামনে বড় সমস্যা এবার কংগ্রেস সপার জোট।
আরও পড়ুন:
এর সঙ্গে রয়েছে কৃষক আন্দোলনের প্রভাব। তাই অর্ধেকের বেশি আসন নিয়ে সংশয় তৈরি হয়েছে এই রাজ্যে। মুসলিম বিদ্বেষ চরমে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে যদি রক্ষা করা যায় শেষ পর্যন্ত।
স্বয়ং প্রধানমন্ত্রীও এই ফরমুলা গ্রহণ করেছেন। সারাদেশে বিজেপির একমাত্র ইস্যু এবার মুসলিম বিদ্বেষ।আরও পড়ুন:
তাদের সামনে আর কোনও ইস্যু নেই। উত্তরপ্রদেশে মাত্র কয়েকটি লোকসভা কেন্দ্রে মুসলিম ভোটাররা ফ্যাক্টর হতে পারে কিন্তু ৮০টি কেন্দ্রের জন্যই মোদি যোগিরা মুসলিম ইস্যুকে তাদের জয়ের সি¥ড়ি মনে করছেন। প্রথম দুই দফার ভোটে বিজেপি জানতে পেরেছে গড় হাত ছাড়া হয়ে যাচ্ছে। তাই মুসলিম ইস্যুকেই আকড়ে ধরতে চাইলেন যোগিজী। নিজের বাসভবন থেকেই ভোটারদের কাছে বার্তা দিতে চাইলেন।