পুবের কলম,ওয়েবডেস্ক : যুক্তরাষ্ট্রের শিকাগোতে ২২তম বার্ষিক ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর ম্যাককরমিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত তিন দিনের এই সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে ৪০ হাজারেরও বেশি মানুষ অংশ নেয়। ‘অ্যাট দ্য ক্রসরোডে : ফেইথ, ভিশন অ্যান্ড রেসিলিয়েন্স’ শীর্ষক এই কনভেনশনের আয়োজন করে মুসলিম আমেরিকান সোসাইটি ও ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা। শিশু-কিশোর, তরুণ ও বয়স্ক সব বয়সীর জন্য নানা আয়োজন ছিল।
এতে বক্তব্য দেন ড. উমর সুলাইমান, শায়খ শুয়াইব ওয়াব, ড. ডালিয়া মুজাহিদ ও শায়খ ড. ইয়াসির কাদি। ইসলামি জ্ঞান, স্বাস্থ্যসেবা ও সামাজিক পরিষেবার উন্নতি, সামাজিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা আলোচনা করেন। আমেরিকান মুসলিমদের মধ্যে ইসলাম সম্পর্কে জ্ঞান বৃদ্ধি, পারস্পরিক যোগাযোগ সুদৃঢ় করা, ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করা এবং বিরাজমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে সুযোগ ও চ্যালেঞ্জ বিষয়ে দিকনির্দেশনা দেওয়াই এই প্ল্যাটফর্মের প্রধান লক্ষ্য। এবারের সম্মেলনে গাজায় হত্যাকাণ্ড বন্ধে যুদ্ধবিরতির পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় প্রেসিডেন্ট জো বাইডেনকে আসন্ন নির্বাচনে ভোট না দেওয়ার ঘোষণা করা হয়। বাইডেনের পুর্ননির্বাচন রোধে হ্যাশট্যাগ ‘অ্যাবান্ডন বাইডেন’ এরই মধ্যে ৫০টি রাজ্যে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ওই ৯টি রাজ্য রয়েছে, যেখানকার আরব মুসলিমদের ভোট গত নির্বাচনে বাইডেনের বিজয়ে ভূমিকা রেখেছে। মুসলিম আমেরিকান সোসাইটি (এমএএস) ও ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা (আইসিএনএ) ২০০১ সাল থেকে ডিসেম্বরের শীতকালীন ছুটিতে উত্তর আমেরিকার সর্ববৃহৎ এই সম্মেলনের আয়োজন করে থাকে। প্রথম বছর এই সম্মেলনে মাত্র ১,৫০০ লোক অংশ নেয়। ২০১৯ সালে এতে ২৫ হাজারেরও বেশি লোক অংশ নেয়। ২০২২ সালের এ সম্মেলনে ৩০ হাজারেরও বেশি মানুষ অংশ নেয়।শিকাগোর ইসলামি সম্মেলনে উপস্থিত ৪০ হাজার মুসলিম
ইমামা খাতুন
প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২৪, ১৩:১৫
আরও খবর
অরুণাচলে ১৫ টি মসজিদ সিল করার নির্দেশ, প্রতিবাদে সরব মুসলিম সংগঠনগুলি
জোরহাটে অবতরণের সময় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার এএন-৩২ বিমান
‘আমার পুরো বাড়ি সার্চ হয়েছে’, পুলিশি তল্লাশির পর বললেন অভিষেক
পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির তৎপরতা, মদন মিত্রের একাধিক ঠিকানায় হানা
কাকভোরে অভিষেকের বাড়িতে পুলিশের তল্লাশি, খবর পেয়েই পৌঁছলেন মমতা
কাকভোরে অভিষেকের বাড়িতে পুলিশের তল্লাশি, খবর পেয়েই পৌঁছলেন মমতা
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গুঞ্জন নাকচ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গুঞ্জন নাকচ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
‘গাজা থেকে মুসলিমদের মুছে ফেলা হোক’, মার্কিন হামলায় নিহত ভারতীয় নাবিকের বাবার পুরনো বিদ্বেষী পোস্ট প্রকাশ্যে
‘গাজা থেকে মুসলিমদের মুছে ফেলা হোক’, মার্কিন হামলায় নিহত ভারতীয় নাবিকের বাবার পুরনো বিদ্বেষী পোস্ট প্রকাশ্যে
সংবাদমাধ্যমে ফেক চিঠির ভিত্তিহীন খবর: "আমি কোনও বিষয়েই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখিনি"—কাকলী ঘোষ দস্তিদার
সংবাদমাধ্যমে ফেক চিঠির ভিত্তিহীন খবর: "আমি কোনও বিষয়েই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখিনি"—কাকলী ঘোষ দস্তিদার
ভারতীয় নাবিকদের জাহাজে মার্কিন হামলা, ফের মার্কিন দূতকে তলব করল ভারত
ভারতীয় নাবিকদের জাহাজে মার্কিন হামলা, ফের মার্কিন দূতকে তলব করল ভারত
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র