পুবের কলম,ওয়েবডেস্ক: ইমাম সমাবেশে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য উদগ্রীব ছিলেন ইমান-মুয়াজ্জিনরা। আনুষ্ঠানিকভাবে এই সমাবেশের আয়োজক অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন স্যোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। তবে এই অনুষ্ঠান সফল করতে ফিরহাদ হাকিম, জাভেদ খান, খলিলুর রহমান, সিদ্দিকুল চৌধুরীরা অগ্রণী ভূমিকা নেন।
আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=Jj2X99zdnmM
আরও পড়ুন:
এদিনে মঞ্চ থেকেই ইমামদের জন্য ৫০০ টাকা ও মুয়াজ্জিনদের জন্য ৫০০ টাকার ভাতার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এতদিন ইমামরা মাসে ২,৫০০ টাকা করে ভাতা পেতেন। সেটা বেড়ে হল তিন হাজার টাকা। আর মুয়াজ্জিনরা ভাতা পেতেন মাসে এক হাজার টাকা করে। তাঁরা এ বার থেকে দেড় হাজার টাকা পাবেন। মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্য শোনার জন্য বহু জেলা থেকেও মানুষ এসে অনুষ্ঠানে শামিল হয়।আরও পড়ুন:
রাজ্যের প্রায় ৩০ হাজার ইমাম ও ২০ হাজার মুয়াজ্জিন সরকারের থেকে এই আর্থিক সুবিধা পান।
রাজ্য সরকার ভাতা দিলেও তা বণ্টন করে ওয়াকফ বোর্ড। সোমবার নেতাজি ইনডোরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এ-ও ঘোষণা করেন যে, পুরোহিতদেরও মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হবে।আরও পড়ুন:
এদিনের অনুষ্ঠান থেকে ভাতা বাড়ানোর পাশাপাশি মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী একদিকে মোদি সরকারকে তুলোধনা করে যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় সিপিএমকে কটাক্ষ করেন তিনি।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, যাদবপুর নিয়ে গর্ব করাতাম। কিভাবে সিপিমের ইউনিয়নের এক ছাত্রকে মেরে ফেললো।
এত রক্ত নিয়ে এরা বদলায়নি। এরা জীবনেও বদলাবে না।আরও পড়ুন:
কেন্দ্রকে সমালোচনা করে মমতার বক্তব্য, মোদি সরকারের আয়ু ৬ মাস। ১০০ দিনের কাজ থেকে, সংখ্যালঘুদের ভাতা সব বন্ধ করে দিয়েছে। আমার ওপর ভরসা রাখুন, আমি সব করে দেব। মোদিজীকে হারানোর জন্য আমরা যা যা করার করব। এদিনের মঞ্চ থেকে বিজেপিকে হটিয়ে ইন্ডিয়া বাঁচানোর ডাক দেন মুখ্যমন্ত্রী।