২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চে নির্ধারিত কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠিত হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কারণ, ওই সময়েই দেশজুড়ে শুরু হবে জনগণনা ও জাতিভিত্তিক গণনার (কাস্ট সেন্সাস) সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়।
সাধারণত সেন্সাস ও নির্বাচনী কাজে রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদেরই নিয়োগ করা হয়। ফলে একই সময়ে দুই বৃহৎ প্রক্রিয়া পরিচালনা করা প্রশাসনের পক্ষে কঠিন হয়ে উঠতে পারে।
আরও পড়ুন:
এই সময়েই গোয়া, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মণিপুর ও পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের সূচি রয়েছে। তাই নির্বাচন কমিশন ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ভোট আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখতে পারে বলে সূত্রের খবর। বিশেষ করে উত্তরপ্রদেশের নির্বাচনকে ঘিরে জাতীয় রাজনীতিতেও বাড়তি আগ্রহ তৈরি হয়েছে, কারণ টানা তৃতীয়বার জয় পেলে যোগী আদিত্যনাথের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হতে পারে।