আশঙ্কাই সত্যি হলো। কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে কাতারে অবস্থিত ভারতীয় দূতাবাস সোশ্যাল মিডিয়ায় এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় রবিবার রাত সাড়ে দশটা নাগাদ কাতারের অন্যতম গুরুত্বপূর্ণ এলএনজি কেন্দ্রে এই বিস্ফোরণ ঘটে।
ঘটনায় মোট ১৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৬৬ জন।আরও পড়ুন:
কাতার প্রশাসনের দাবি, আহতদের সকলের অবস্থাই স্থিতিশীল এবং তাঁদের চিকিৎসা চলছে। ভারতীয় দূতাবাস নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে জানিয়েছে, মৃতদের দেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনার জন্য কাতার কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
আরও পড়ুন:
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন কাতারের রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘কাতারএনার্জি’-র প্রধান সাদ আল-কাবি। গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলেও বিস্ফোরণের অভিঘাত দোহা পর্যন্ত অনুভূত হয়েছে।