পুবের কলম ওয়েব ডেস্কঃ বিশ্বকাপে গ্রুপ ‘বি’র ম্যাচে বুধবার বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হচ্ছে কাতারের। দুটি দলই এখনও পর্যন্ত দুটি করে ম্যাচ খেলেছে এবং এক পয়েন্ট করে সংগ্রহ করেছে।
আরও পড়ুন:
বসনিয়া প্রথম ম্যাচে কানাডার সঙ্গে ড্র করার পরে, দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ১-৪ গোলে হেরেছে। এই ম্যাচে সুইশরা বসনিয়ার রক্ষণভাগের দুর্বলতাগুলি স্পষ্ট করে দিয়েছে। তবে দলের ßT্রাইকাররা দুটি ম্যাচেই গোল পেয়েছে।
বুধবার তাদের প্রধাণ কাজ কাতারকে গোল করা থেকে আটকানো।আরও পড়ুন:
‘বি’ গ্রুপের যা পরিস্থিতি তাতে বসনিয়া-কাতার ম্যাচে দুটি দলই আক্রমনাত্মক খেলা খেলবে। এডিন জেকো এবং এরমেদিন দেমিরোভিচ সমৃদ্ধ বসনিয়ার আক্রমণভাগ বেশ শক্তিশালী। অন্যদিকে কাতারের আক্রমণভাগে রয়েছেন আক্রাম আফিফ এবং আলমোয়েজ আলির মত ব্যক্তিগত দক্ষতা সম্পন্ন খেলোয়াড়। দুটি দলেরই দুর্বল দিক রক্ষণভাগ।
সার্জেই বারবারেজের দলে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভাদের চমৎকার মিশ্রন রয়েছে। দলের কেন্দ্রবি¨ুতে রয়েছে ৪০ বছরের অভিজ্ঞ স্ট্রাইকার জেকো। যিনি বসনিয়ার ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তাঁর পাশে দুই উইং দিয়ে গতির যোগান গান দেবেন এরমেদিন দেমিরোভিচ এবং এসমির বাজরারেভিচ।আরও পড়ুন:
টুর্নামেন্টে টিকে থাকতে হলে দুটি টিমের কাছে একটাই শর্ত- ম্যাচ জিততে হবে। নকআউটে ওঠার প্রশ্নে এই গ্রুপে গোল পার্থক্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।