পুবের কলম ওয়েবডেস্ক: মায়ানমারে জাতিগত সংখ্যালঘু একটি বিদ্রোহী গোষ্ঠীর কনসার্ট চলাকালে বার্মিজ সেনার চালানো বিমান হামলায় ৮০ জন নিহত হয়েছে। মায়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে রবিবার রাতে এ হামলা চলে। হামলায় নিহতদের মধ্যে স্থানীয় সংগীতশিল্পী-সহ কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির (কেআইএ) কর্মকর্তারাও রয়েছেন। মানবাধিকার সংগঠনগুলো দেশটির সামরিক শাসকদের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে। জানা গেছে, রবিবার রাতে কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপনের জন্য কনসার্টের আয়োজন করা হয়।
সেখানে জড়ো হন শত শত মানুষ। তাদেরকে টার্গেট করেই এ হামলা চালানো হয়। ২০২১ সালে দেশটির সেনাবাহিনী ক্ষমতাগ্রহণের পর এটি সবচেয়ে বড় বিমান হামলা। কাচিন শিল্পী সমিতির মুখপাত্র জানিয়েছেন, এ পর্যন্ত ৮০ জন নিহত হয়েছেন এবং ১০০ জন আহত হয়েছেন। তিনি বলেন, কনসার্ট চলাকালে চারটি বোমা ফেলে সামরিক বিমান, যেখানে সংগীতশিল্পী-সহ ৩০০ থেকে ৫০০ জনের মতো মানুষ উপস্থিত ছিলেন। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির মুখপাত্র কর্নেল নাও বু জানান, তাদের স্বায়ত্তশাসন আন্দোলনের ৬২ বর্ষপূর্তিতে ইয়াঙ্গুন থেকে ৯৫০ কিলোমিটার উত্তরে অং বার লে গ্রামে একটি কনসার্টের আয়োজন হয়েছিল। সেখানেই বিমান হামলা চালায় জান্তা বাহিনী। উল্লেখ্য, কাচিন এলাকায় মূল্যবান পাথরের খনি রয়েছে। ফলে এলাকাটির দখল নিয়ে দীর্ঘদিন ধরেই কাচিন বিদ্রোহী এবং মায়ানমার সেনাবাহিনীর সংঘর্ষ চলে আসছে। গতবছরের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে আং সান সু কি-কে উৎখাত করে ক্ষমতায় বসে জান্তা সরকার। তখন জান্তা-বিরোধী সংগঠনগুলোর সাথে হাত মেলায় কাচিন বিদ্রোহীরাও। এরই প্রতিশোধ নিতে সেনাবাহিনী তাদের কনসার্টে হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।মায়ানমারে বিমান হামলায় নিহত ৮০
সুস্মিতা
প্রকাশিত:
২৫ অক্টোবর ২০২২, ১৬:০৬
আরও খবর
কাতারের রাস লাফান গ্যাস উৎপাদন কেন্দ্রে ১২ নাগরিকের মৃত্যুতে শোক প্রকাশ ভারতের
মুসলিম বালককে ব্যবহার করে ভুয়ো ভিডিও বানিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা, গ্রেফতার যোগেন্দ্র ও ভুবনেশ
শর্ত না মানলে ব্যবস্থা নেওয়া হবে, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
ফিরহাদকে সরিয়ে মদনকে মুখ্য সচেতক করতে চাইলেন মমতা, স্পিকারের দ্বারস্থ হয়েও মিলল না সাড়া
সেন্সাসের জেরে এগিয়ে আসতে পারে কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন, জল্পনা রাজনৈতিক মহলে
সেন্সাসের জেরে এগিয়ে আসতে পারে কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন, জল্পনা রাজনৈতিক মহলে
মুসলিমদের অধিকার রক্ষায় বড় ঘোষণা মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের
মুসলিমদের অধিকার রক্ষায় বড় ঘোষণা মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের
কাতারের গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু ১২ ভারতীয়ের
কাতারের গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু ১২ ভারতীয়ের
লখনউয়ের কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু অন্তত ১৪ জনের
লখনউয়ের কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু অন্তত ১৪ জনের
বিজনোরে গো-হত্যার নামে মুসলিম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে ফাঁসানোর চেষ্টা, গ্রেপ্তার জগপাল সহ ৫
বিজনোরে গো-হত্যার নামে মুসলিম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে ফাঁসানোর চেষ্টা, গ্রেপ্তার জগপাল সহ ৫
কঙ্গোয় ভয়াবহ আকার ধারণ করছে ইবোলা, আক্রান্ত হাজার পেরোল, মৃত ২৫৪
কঙ্গোয় ভয়াবহ আকার ধারণ করছে ইবোলা, আক্রান্ত হাজার পেরোল, মৃত ২৫৪
সর্বাধিক পাঠিত
মুসলিমদের অধিকার রক্ষায় বড় ঘোষণা মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আহমদাবাদের এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন উত্তরপ্রদেশের মুসলিম অভিবাসী
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
মমতা কংগ্রেসে গেলে রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ মানতে হবে, শর্ত প্রদেশ কংগ্রেসের
মমতা কংগ্রেসে গেলে রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ মানতে হবে, শর্ত প্রদেশ কংগ্রেসের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
দুর্গাপুজোর পুজো অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, কারা পাবেন? জানালেন মুখ্যমন্ত্রী
দুর্গাপুজোর পুজো অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, কারা পাবেন? জানালেন মুখ্যমন্ত্রী
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের