পুবের কলম ওয়েবডেস্ক: কুতুব মিনারের মালিকানা দাবি করে আদালতে আবেদন করেন কুনওয়ার মহেন্দ্র ধোয়াজ সিং নামে এক ব্যক্তি। নিজেকে এই ব্যক্তি দিল্লির তোমার রাজার বংশধর বলেও দাবি করেন। আর্কিওলজিকাল সোসাইটি অফ ইন্ডিয়ার আইনজীবী সুভাষ গুপ্তা জানিয়েছেন এই ধরনের দাবি একেবারেই ভিত্তিহীন। গত ১৫০ বছরে এই ধরণের কোন দাবি কোনদিন উত্থাপিত হয়নি। তাহলে এখন এই দাবি কি করে উঠছে।
আরও পড়ুন:
শুধু তাই নয় এএসআই-ই নয়, হিন্দু ও জৈন ধর্মাবলম্বী যাঁরা সেখানে পুজো করার অধিকার নিয়ে আদালতে আবেদন করেছেন, তাঁরাও ওই আবেদনের বিরোধিতা করেছেন। কুতুব মিনারে উপাসনা ও প্রার্থনার জন্য করা আবেদনের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৩ সেপ্টেম্বর। ওইদিন সকালে ১০ টায় ফের হবে শুনানি।
আরও পড়ুন:
আদালতে এএসআই এর আইনজীবী সুভাষ গুপ্তা আরও বলেন এখন এইসব অযৌক্তিক আবেদনের কোন অর্থ নেই। ১৯১৩ সালে আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া কুতুব মিনার কে জাতীয় সৌধ হিসেবে অধিগ্রহন করে।
সেই সময় কোন ব্যক্তিগত মালিকানার দাবি সামনে আসেনি। এত বছর পরে যে কেউ এসে আদালতে দাবি পেশ করেলেই সেটা তার সম্পত্তি হয়ে যায়না।আরও পড়ুন:
দিল্লি আদালতে করা ওই আবেদনে কুনওয়ার মহেন্দ্র ধোয়াজ সিং দাবি করেন জমি ও কুতুব কমপ্লেক্স সিং পরিবারের অন্তর্ভুক্ত। সেই কারণে কুতুব মিনারের আশপাশের জমি সম্পর্কে কোনও আদেশ কিংবা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের নেই। দিল্লি আদালতে করা এই আবেদনকে কেন্দ্র করেই কুতুব মিনার নিয়ে নতুন করে মাথাচাড়া দেয় বিতর্ক।