পুবের কলম,ওয়েবডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একুশ মাথা নত না করতে শিখিয়েছে। তাই মাথা উঁচু করে জাতিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২১ জন বিশিষ্ট ব্যক্তির মধ্যে ‘একুশে পদক-২০২৪’ প্রদানকালে দেওয়া প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতিবিষয়ক  মন্ত্রক আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন হাসিনা। শেখ হাসিনা বলেন, ‘একুশ আমাদের শিখিয়েছে মাথা নত না করতে। কাজেই আমরা মাথা নত করে নয়, মাথা উঁচু করেই চলব এবং বিশ্বদরবারে মর্যাদা নিয়ে এগিয়ে যাব।’ তিনি আরও বলেন, বিজয়ী জাতি হিসেবে সারা বিশ্বে আমরা মাথা উঁচু করেই চলতে চাই।