পুবের কলম ওয়েবডেস্ক : আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরী হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হচ্ছে। ফলে দুর্যোগের আশঙ্কা এখনই কমছে না।
আরও পড়ুন:
এই ঘূর্ণাবর্তের ফলে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী এলাকায় দুর্যোগের আশঙ্কা থাকছে। হাওয়া অফিস জানিয়েছে, এই উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।
তার ফলে সমুদ্রও খুব উত্তাল থাকতে পারে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।আরও পড়ুন:
কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আগামী মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে দুর্যোগ।
তাই কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আহান হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে দুর্যোগ বর্তমান থাকবে উত্তরবঙ্গে।আরও পড়ুন:
জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ারে আগামী মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু আগামী বুধবার থেকে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বর্ষার এই প্রকোপ থেকে যেমন দক্ষিণবঙ্গও রেহাই পাচ্ছে না ঠিক তেমনই রেহাই পাচ্ছে না উত্তরবঙ্গ।
আরও পড়ুন: