পুবের কলম, কলকাতা: বিগত কয়েক সপ্তাহের ভ্যাপসা গরম আর অস্বস্তিকর দাবদাহের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছে তিলোত্তমা। সোমাবার সকাল থেকেই কলকাতার আবহাওয়ায় আমূল পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, এক ধাক্কায় পারদ অনেকটাই নিচে নামায় শহরবাসীর মনে কিছুটা হলেও শান্তি ফিরেছে।
হাওয়া বদলের জেরে গত ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রায় বড়সড় পরিবর্তন দেখা গিয়েছে।
তবে এই স্বস্তি কি দীর্ঘস্থায়ী? আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, স্বস্তির পাশাপাশি রয়েছে আশঙ্কার খবরও। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কালবৈশাখীর তাণ্ডব: চলতি সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর প্রবল সম্ভাবনা রয়েছে। শুধু কলকাতা নয়, উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং স্থানীয় ঘূর্ণাবর্তের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।