পুবের কলম, ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার করোনার দাপট এখনও অব্যাহত। সংক্রমণের গতিও উর্ধমুখী। বাড়ল লকডাউন। অস্ট্রেলিয়ার সিডনি শহরে আরও একমাস করোনা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই নির্দেশিকা বহাল থাকে আগামী ২৮ আগস্ট পর্যন্ত।
আরও পড়ুন:
প্রসঙ্গত, করোনার ভেরিয়েন্ট ডেল্টা ধরণ ছড়িয়ে পড়ার কারণে গত জুনের শেষ দিকে সিডনিতে কঠোর বিধিনিষেধ জারি করা হয়। এর পর তা আরও চার সপ্তাহ বাড়ানো হয়। লকডাউন আগামী শুক্রবার শেষ হওয়ার কথা ছিল।
আরও পড়ুন:
করোনার সবচেয়ে ভয়াবহ অবস্থা নিউ সাউথ ওয়েলসে। সংক্রমণের হার শূন্যের কাছাকাছি না আসা পর্যন্ত লকডাউন তুলে নেওয়া হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন:

এর আগে লকডাউন তুলে নেওয়ার দাবিতে গত শনিবার সিডনি বিক্ষোভে নামে সাধারণ মানুষ। মেলবোর্ন ও ব্রিসবেন শহরেও বিক্ষোভ হয়। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীদের স্লোগান দিতে থাকে, ‘মাস্ক খুলুন, আপনার আওয়াজ তুলে ধরুন।’ অপর প্ল্যাকার্ডে লেখা ছিল ‘জেগে ওঠো অস্ট্রেলিয়া’। ৫৭ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন:
অস্ট্রেলিয়ায় করোনা শনাক্তের পর থেকে এখন পর্যন্ত ৩৩ হাজার ৪৭৩ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৯২২ জনের। তবে টিকাকরণ কম হারে হচ্ছে। এখনও পর্যন্ত মাত্র ১৬ শতাংশ মানুষ টিকা পেয়েছেন। ফলে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ছে অস্ট্রেলিয়া সরকার।