পুবের কলম প্রতিবেদক: শেষ দফার ভোট উপলক্ষে উত্তর কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিছিল করবেন, ঠিক সেই মঙ্গলবারেই হাই-ভোল্টেজ জোড়া পদযাত্রায় পা মেলালেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ফের মানুষের মাঝে থাকার চেনা ছবি ধরা পড়ল। এ দিন প্রথমে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি কলকাতা উত্তর প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ও দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনে মিছিলে হাঁটেন। শেষে জনসভা হয় দক্ষিণ কলকাতার বেহালায়।
আরও পড়ুন:
এ দিন মমতার মিছিল ঘিরে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
রাস্তার ধারেও অসংখ্য মানুষ ভিড় জমান। একইভাবে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন রিজওয়ানুর রহমানের মা। তাঁকে দেখতে পেয়ে জড়িয়ে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি বলেন, ‘আমাদের আর্শীবাদ করো’। তিনি অবশ্য হাসিমুখে মমতাকে জড়িয়ে ধরেন। এরপর ফের হাঁটতে শুরু করেন তিনি।আরও পড়ুন:
মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল ঘিরে উৎসাহী জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। দমদমের মতো পার্ক সার্কাস এলাকাতেও বহু মানুষ রাস্তার ধারে জড়ো হন। সবাই মমতাকে শুধু একবার দেখার জন্যে উৎসুক হয়েছিলেন। অবশ্য কাউকে নিরাশ করেননি মা-মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হাঁটার পাশাপাশি মানুষের অভিবাদন গ্রহণ করেন এবং তৃণমূলের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সূচক হাত নাড়েন।
আরও পড়ুন:
আগামী শনিবার সপ্তম দফার ভোট হবে কলকাতা ও দুই ২৪ পরগনায়।
উত্তর ২৪ পরগনার দমদম কেন্দ্রে এবারও তৃণমূল প্রার্থী হয়েছেন সৌগত রায়। তাঁর সমর্থনে দমদমের বিরাটি বণিক মোড় থেকে এয়ারপোর্টের ২ নম্বর গেট পর্যন্ত পদযাত্রা করেমন মমতা। ঘড়িতে প্রায় ৩টা বাজে তখন বিরাটির বণিক মোড় থেকে শুরু করেন তৃণমূলনেত্রী। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বোস, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায় ও ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।আরও পড়ুন:
অন্যদিকে উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য এন্টালিতে আসেন মমতা। কলকাতার দুই তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ও মালা রায়ের সমর্থনের মল্লিকবাজার থেকে শুরু হয় পদযাত্রা। এই মিছিলে পা মেলান মন্ত্রী ফিরহাদ হাকিম, জাভেদ আহমদ খান, বাবুল সুপ্রিয়, মেয়রকন্যা প্রিয়দর্শিনী হাকিম, মেয়র-পারিষদ আমিরুদ্দিন ববি, কাউন্সিলর ফাইয়াজ আহমেদ খান প্রমুখ।